ইতিহাসের অজানা পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা তাজউদ্দীন আহমদের সান্নিধ্যলাভের সুযোগ সিমিন হোসেন রিমির বেশি দিন হয়নি। কিন্তু বাবাকে তিনি অনুভব করেছিলেন নিবিড়ভাবে। নিজের বাল্যস্মৃতির সঙ্গে এ দেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী দিনগুলোর প্রেক্ষাপটে বাবার স্মৃতিচারণা করেছেন তিনি ‘আমার ছোটবেলা, ১৯৭১ এবং বাবা তাজউদ্দীন আহমদ’ বইয়ে।

প্রকাশ করেছে প্রথমা। সম্প্রতি বাজারে এসেছে বইটির ২য় মুদ্রণ।

ব্যক্তিমানুষ তাজউদ্দীন, তাঁর মানসলোক এবং দেশব্রতী সত্তার পরিচয় পেতে বইটি পাঠককে সাহায্য করবে।

সিমিন হোসেন রিমি

সিমিন হোসেন রিমির জন্ম ১৯ আগস্ট ১৯৬১, ঢাকায়। বাবা তাজউদ্দীন আহমদ, মা সৈয়দা জোহরা তাজউদ্দীন। রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠার ফলে রাজনীতি-সচেতনতার বিষয়টি তিনি উত্তরাধিকারসূত্রেই লাভ করেছেন। স্বল্পকালের সান্নিধ্য সত্ত্বেও বাবা তাজউদ্দীন আহমদকে অনুভব করেছেন নিবিড়ভাবে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাংসদ সিমিন হোসেন রিমির প্রিয় কাজ বই পড়া, লেখালেখি ও সমাজসেবা। সম্পাদিত গ্রন্থ: ‘তাজউদ্দীন আহমদ: আলোকের অনন্তধারা’ (প্রথম খণ্ড), ‘তাজউদ্দীন আহমদ: ইতিহাসের পাতা থেকে’, ‘তাজউদ্দীন আহমদের সমাজ ও রাষ্ট্র ভাবনা’, ‘তাজউদ্দীন আহমদের চিঠি’, ‘তাজউদ্দীন আহমদের ডায়েরি’ (পাঁচ খণ্ড)।

রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠার ফলে রাজনীতি-সচেতনতার বিষয়টি সিমিন হোসেন রিমি উত্তরাধিকারসূত্রেই লাভ করেছেন। স্বল্পকালের সান্নিধ্য সত্ত্বেও বাবা তাজউদ্দীন আহমদকে অনুভব করেছেন নিবিড়ভাবে।

‘আমার ছোটবেলা, ১৯৭১ এবং বাবা তাজউদ্দীন আহমদ’ বইটির মূল্য ৪৫০ টাকা। পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটসহ উল্লেখযোগ্য সব বইয়ের দোকানে। ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করুন prothoma.com থেকে। এ ছাড়া সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।