ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মকথা

বিশিষ্ট লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদের বহু বছরের শ্রমের ফসল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা’ নামক বইটি। সম্প্রতি বইটির পঞ্চম মুদ্রণ বাজারে এনেছে প্রথমা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা’ নামক বইটির প্রচ্ছদ
ছবি: সংগৃহীত

আগামী বছরই ১০০ পূর্ণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল এই ভূখণ্ডের মানুষের বহুদিনের স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে পূর্ণ হয় সেই স্বপ্ন, আলোকিত এক যুগের সূচনা হয় পূর্ব বাংলায়। তবে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সমর্থন যেমন ছিল, ছিল বিরোধিতাও। কাদের কী ভূমিকা ছিল? এসবেরই বস্তুনিষ্ঠ বিবরণ ও বিশ্লেষণ নিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা’। বিশিষ্ট লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদের বহু বছরের শ্রমের ফসল এই বই। বহু দুর্লভ তথ্যে ভরা এই বইয়ে পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মবৃত্তান্তের পাশাপাশি মেধাবী ও নিবেদিত অধ্যাপকদের বিবরণ।
সম্প্রতি বইটির পঞ্চম মুদ্রণ বাজারে এনেছে প্রথমা।

সৈয়দ আবুল মকসুদের জন্ম মানিকগঞ্জে, ১৯৪৬ সালে। জনপ্রিয় এই কলামিস্ট ও মানবাধিকারকর্মীর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘যুদ্ধ ও মানুষের মূর্খতা’, ‘বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকার’, ‘পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ’, ‘রবীন্দ্রনাথের ধর্মতত্ত্ব ও দর্শন’, ‘ঢাকায় বুদ্ধদেব বসু’, ‘সৈয়দ ওয়ালীউল্লাহর জীবন ও সাহিত্য’, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানী’, ‘জার্মানীর জার্নাল’, ‘পারস্যের পত্রাবলি’, ‘Gandhi, Nehru and Noakhali’, ‘Gandhi Camp’ প্রভৃতি। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা’ বইটির জন্য তিনি ‘প্রথম আলো বর্ষসেরা বই-১৪২২’ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া বাংলা একাডেমি, ঋষিজসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ
ছবি: সংগৃহীত

‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা’ বইটির মুদ্রিত মূল্য ৬৫০ টাকা। পাওয়া যাবে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। ঘরে বসেই বইটি পেতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন prothoma.com থেকে। কিংবা সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।