নিউইয়র্ক টাইমস বেস্টসেলার

১.
দ্য গার্ডিয়ানস
লেখক: জন গ্রিশাম
প্রকাশক: ডাবলডে
|ফ্লোরিডার ছোট্ট শহর সিব্রুক। সেখানে একদিন কেথ রুশো নামের এক আইনজীবী খুন হন। বলাই বাহুল্য, খুনটা সাধারণ খুন নয়। ডেস্কে কর্মরত অবস্থায় খুন হন তিনি। কিন্তু কে খুন করল, তার কোনো চিহ্নই খুঁজে পাচ্ছেন না তদন্ত কর্মকর্তারা। নেই কোনো প্রত্যক্ষদর্শী, নেই কোনো আলামত। কীভাবে সুরাহা হবে এ খুনের?

২.
হয়্যার দ্য ক্রোড্যাডস সিং
লেখক: ডেলিয়া ওনস
প্রকাশক: জিপি পুটন্যামস সন্স
৬৫ সপ্তাহ ধরে বেস্টসেলার তালিকায় থাকা এ বই এখনো রয়েছে শীর্ষ তালিকায়। কে ক্লার্ক জীবনযুদ্ধে সংগ্রামী এক তরুণী, যাকে সন্দেহ করা হয় খুনি হিসেবে। এই তরুণী হারিয়ে গিয়েছিল নর্থ ক্যারোলিনার এক শহরে। অনেক অনেক দিন পর পাওয়া যায় এক মৃতদেহ। এই মৃতদেহই কি সেই খুনি তরুণীর? জট পাকে রহস্য।

৩.
দ্য নাইনথ ক্রিসমাস
লেখক: জেমস পিটারসন ও ম্যাক্সিন পায়েত্রো
প্রকাশক: লিটল, ব্রাউন অ্যান্ড কোম্পানি
লিন্ডসে বক্সার একজন গোয়েন্দা। তিনি আর তাঁর বন্ধুরা মিলে একদিন গেলেন উইমেন্স মার্ডার ক্লাবে। তারপর? ঘটতে থাকে নানা ঘটনা। ‘উইমেন্স মার্ডার ক্লাব’ সিরিজের ১৯তম বই এটি।

৪.
ক্রিসক্রস
লেখক: জেমস প্যাটারসন
প্রকাশক: লিটল, ব্রাউন অ্যান্ড কোম্পানি
‘দ্য অ্যালেক্স’ সিরিজের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এ সিরিজের ২৭তম বই এটি। এ বইয়ের ঘটনাটি এমন: ভার্জিনিয়ার কারাগারে বন্দী অ্যালেক্স। তার কারাসঙ্গী জন স্যামসন। একজন হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার সাক্ষী এই দুজন। কয়েক ঘণ্টা পর তাদের ডাকা হয় একটি কপিরাইট অপরাধের ঘটনাস্থলে। তারপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। কী সেই ঘটনা?

৫.
আ মিনিট টু মিডনাইট
লেখক: ডেভিড বালডাচি
প্রকাশক: গ্র্যান্ড সেন্ট্রাল পাবলিশিং
আজ থেকে ৩০ বছর আগের কথা। অ্যাটলিপাইন ফিরে গেছেন তার নিজ শহরে। ফিরে গেছেন তার বোনের অপহরণের বিষয়ে তদন্ত করতে। কিন্তু এক ক্রমিক খুনির সঙ্গে দেখা হওয়ার পর চোখ বেয়ে অশ্রু গড়াতে শুরু করে তার। কেন? সে রহস্যের জট খুলতে খুলতে পাঠক পৌঁছে যায় উপন্যাসের শেষ পৃষ্ঠায়।