বই আলোচনা
রোহিঙ্গা শরণার্থী-জীবন: অনিশ্চিত আগামী ও সভ্যতার দায়
সম্পাদক: বুলবুল সিদ্দিকী ও ইশরাত জাকিয়া সুলতানা
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: আগস্ট ২০২১
দাম: ৪০০ টাকা।
জন্মভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী চার দশকের বেশি সময় রাষ্ট্রহীন জীবনযাপনের ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। রোহিঙ্গাদের নিয়ে মাঠপর্যায়ে গবেষণার ভিত্তিতে রচিত এ বইয়ে সে বাস্তবতার নিরিখে তাদের রাষ্ট্রহীন জীবনের বিভিন্ন দিক ও সংকট নিরসনে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে বিস্তারিত বলা হয়েছে।
পঞ্চাশে স্বপ্নের বাংলাদেশ
সম্পাদনা: রঞ্জনা সায়ীদ, শাকিল আহম্মেদ ও মোহাম্মদ মাহমুদুজ্জামান
প্রকাশক: রুটস, ঢাকা
প্রকাশকাল: মার্চ ২০২১
দাম: ৭৫০ টাকা।
এই বইয়ের বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে বাংলাদেশের পঞ্চাশ বছরের কিছু ছবি আঁকা হয়েছে। দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রের শক্তিমত্তা, দুর্বলতা, নগরজীবন, প্রযুক্তি এবং শিল্প ও সংস্কৃতির জগতের পরিবর্তন—এগুলোই এখানে বিভিন্ন বিশ্লেষণে ধরা পড়েছে। যাঁদের জন্ম গত শতাব্দীর সত্তর দশকের শুরুতে, পঞ্চাশে স্বপ্নের বাংলাদেশ তাঁদের বেড়ে ওঠার গল্প বলেছে।