বইয়ের আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরলাবালা

হাসান আজিজুল হক

প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২

দাম: ১৬০ টাকা।

বাংলা সাহিত্যের শক্তিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সর্বশেষ উপন্যাস তরলাবালা।প্রায় এক যুগ আগে উপন্যাসটি লেখায় হাত দেন তিনি। এর একটি অংশ ছোটকাগজ নিরন্তর–এ প্রকাশিত হয়। লেখকের ইচ্ছা ছিল উপন্যাসটির দ্বিতীয় পর্ব লিখবেন। কিন্তু তার আগেই গেল বছর মারা যান তিনি। আখ্যানধর্মী ছোট উপন্যাসে মূর্ত হয়েছে রাঢ়বঙ্গের সংগ্রামী মানুষের এমন এক জীবন, যা তরঙ্গপূর্ণ হয়েও তরঙ্গহীন।

সুন্দরবনের প্রাকৃতিক ইতিহাস

এম এ আজিজ

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২

দাম: ৪২০ টাকা।

সুন্দরবন সংরক্ষণ করতে হলে দেশের আপামর মানুষের সচেতনতা যেমন প্রয়োজন, তেমনিভাবে নতুন প্রজন্মকেও সুন্দরবন সম্পর্কে একটি সঠিক ধারণা দেওয়া জরুরি। সে লক্ষ্যেই লেখক সুন্দরবনের ওপর গবেষণামূলক এ বই লিখেছেন। নিজস্ব গবেষণা ছাড়াও সমসাময়িক নানা গবেষণাপত্র, ব্রিটিশ সময়কালে রচিত গুরুত্বপূর্ণ দলিল ও ঐতিহাসিক জেলা গেজেটিয়ারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে লেখক সুন্দরবনের একটি সামগ্রিক ইতিহাস তুলে এনেছেন এ বইয়ে।