বইয়ের দুনিয়া
স্বাধীনতাযুদ্ধের গোপন বিদ্রোহী কমান্ডার মোয়াজ্জেম
মুহাম্মদ লুৎফুল হক
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২১
দাম: ৩২০ টাকা।
স্বাধীনতাযুদ্ধের আগেও গোপনে কমান্ডার মোয়াজ্জেম গেরিলা কায়দায় যুদ্ধ করে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে চেয়েছিলেন। তাঁর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও জড়িত ছিলেন। আরও ছিলেন কিছু সামরিক ও বেসামরিক কর্মকর্তা। তাঁদের সেই গোপন বিদ্রোহ নিয়েই এই বই।
পিএইচডির গল্প
আসিফ নজরুল
প্রকাশক: বাতিঘর, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২১
দাম: ২৫০ টাকা।
পুরান ঢাকায় জন্ম নেওয়া আসিফ নজরুল ঘটনাচক্রে লন্ডনে গেলেন পিএইচডি করতে। বিশ্বখ্যাত এক অধ্যাপক তাঁর গবেষণাকে বললেন নিম্নমানের। এতে ফুটপাতে বসে কাঁদলেন তিনি। শুরু হলো তাঁর জীবনের ভয়াবহ সংগ্রামের কাহিনি। গল্প বলার ঢঙে বইয়ে উঠে এসেছে লেখকের ব্যক্তিজীবনের টানাপোড়েনও।