অতনুর বারো মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতনুর হাতে তুলি লালরঙে ডোবা, নতুন সূর্য আঁকেউজ্জ্বল আভা।অতনুর হাতে তুলিবোশেখি আকাশ,ঘেমে-নেয়ে একাকারকরে হাঁসফাঁস।অতনুর হাতে তুলিকালবোশেখিতে,গাছে গাছে মাতামাতিভরা সবুজে।অতনুর হাতে তুলিহলুদে ভাসে,আমগাছে পাকা আমজিভে জল আসে। অতনুর হাতে তুলি কালোয় কালো,আষাঢ়ের বৃষ্টিতেনিভে আসে আলো।অতনুর হাতে তুলিরঙে রঙে সৃষ্টি,সারা দিন রিমঝিমশ্রাবণের বৃষ্টি।অতনুর হাতে তুলিনীলিমায় নীল,শরতের সাদামেঘেডানা মেলে চিল। অতনুর হাতে তুলিশাদা রঙে ভরা,মাঠময় কাশফুলদিগন্ত জোড়া।অতনুর হাতে তুলিহলুদে নাওয়া, পাকা ধান মাঠে নাচেবয়ে যায় হাওয়া।অতনুর হাতে তুলিছাই রঙে ঠাসা,শীতের চাদর গায়েভারী কুয়াশা।অতনুর হাতে তুলিরং মাখে মিঠে,সোনারোদে উঠোনেতেখায় পুলিপিঠে।অতনুর হাতে তুলিরংধনু নদী,বসন্ত বাতাসে ওড়েশুধু প্রজাপতি\