অন্য রকম ছবি আঁকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিসেম্বর। বিজয়ের মাসে চলো একটা অন্য রকম ছবি আঁকি।
ফুল-পাখি-প্রজাপতি, গাছ-মাছ কিংবা গাড়ি-বাড়ি...যা খুশি।
শর্ত একটাই, ছবিটা আঁকবে শুধু লাল আর সবুজ রং দিয়ে।
হোক সেটা সবুজ পাখাওয়ালা লাল ফড়িং
কিংবা লাল গাড়িতে, জানালার পাশে, সবুজ শার্ট গায়ে বসে থাকা
ছোট্ট ছেলে—যা ইচ্ছে, তা-ই আঁকো শুধুই লাল আর সবুজে
পাঠিয়ে দাও গোল্লাছুটের ঠিকানায় ১৪ ডিসেম্বরের মধ্যে
ছবির সঙ্গে অবশ্যই তোমার পুরো নাম, শ্রেণি, স্কুলের নাম, ঠিকানা আর যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে
খামের ওপর যা লিখবে
অন্য রকম ছবি, গোল্লাছুট, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। অথবা ই-মেইল করতে পারো এই ঠিকানায়: [email protected]