অপচয়ের বলা তিন প্রকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষার গলদ নিয়ে সব কথা সব ভাষার জন্যই প্রযোজ্য। Redundancy’র ব্যাপারটিও তাই। এতে শব্দের অপচয় হয়, শব্দের অপ্রয়োজনীয় ব্যবহারও হয়।এ কাজটি ইংরেজি ও বাংলায় তিনভাবে হতে পারে—১. অপ্রয়োজনীয় প্রথম শব্দ (one extra first word), ২. অপ্রয়োজনীয় দ্বিতীয় শব্দ (one extra second word), ৩. অপ্রয়োজনীয় গুরুত্বারোপ কিংবা অকারণ জোর ঢালা (one extra modifier or intensifier or adjective)। যেমন—‘অতীত অভিজ্ঞতা’, ‘নতুন উদ্ভাবনা’, ‘ভবিষ্যৎ পরিকল্পনা’, ‘বয়স্ক লোকের বার্ধক্যদশা’ ও ‘বিভিন্ন ফুলের একটি পুষ্পস্তবক’। এসব ক্ষেত্রে শুধু পরের শব্দটিই দরকার। তার আগের সব অপ্রয়োজনীয় (Redundant; যার মধ্যে Redundancy আছে, তাই Redundant)। শুধু অভিজ্ঞতা বললেই হবে, কারণ অতীত ছাড়া অভিজ্ঞতা হয় না। আমরা কেউ বলি না, আপনার ভবিষ্যতের অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা সব সময় অতীতের সঙ্গে যুক্ত, ‘উদ্ভাবনা’ যেমন যুক্ত নতুনের সঙ্গে। তাই বলার দরকার নেই, ‘নতুন এ উদ্ভাবনাটি প্রশংসনীয়’, উদ্ভাবনাটি অথবা উদ্ভাবনটি অথবা উদ্ভাবন কর্মটি প্রশংসনীয় বললেই হবে।পরিকল্পনা সব সময় ভবিষ্যতের সঙ্গে যুক্ত এবং ভবিষ্যতের জন্যই তা হয়ে থাকে। তাই, আপনার ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ কী, বলার দরকার নেই; আপনার কী পরিকল্পনা, বললেই সব বলা সারা হবে।বয়স্কজনের বার্ধ্যক্যদশার জায়গায় শুধু বার্ধক্যদশা (তরুণ বা কিশোরের বা শিশুর বার্ধক্যদশা হয় না), বিভিন্ন ফুলের পুষ্পস্তবকের পরিবর্তে পুষ্পস্তবক বা ফুলের তোড়াই। ‘প্রতীয়মান হয় যে’ বলার জায়গায় ‘প্রতীয়মান যে’ বললেই হবে, কারণ প্রতীয়মানতার মধ্যেই একটি ‘হয়’ ঢুকে আছে। ইংরেজিতে On extra first word-এর গলদ হচ্ছে, Past experience, Past history, flower bouquet, old tradition, new innovation, new recruit, new entrant, old adage (বার্ধক্যদশা) dead body ইত্যাদি।এসবের বেলায় শুধু experience, history, tradition, innovation, recruit, entrant, bouquet, adage ও body বললেই হবে। কারণ bouquet কখনো flower ছাড়া হয় না। body মানেই ‘বেজান’ পদার্থ। বডিটা dead হয় না, মানুষ dead হওয়ার পর তার দেহটা body হয়ে যায়। Karim’s body মানে করিমের দেহ, যাতে প্রাণ নেই। Ranajit’s body was not burnt. রণজিতের দেহ দাহ করা হয়নি। এসব ক্ষেত্রে dead body বলার দরকার নেই। ঠিক তেমনই monopoly। যদি monopoly (একচেটিয়া) বলা হয়, complete monopoly বলার দরকার নেই। ‘one extra second word’-এর ভুলগুলো হচ্ছে, cooperate together, blend together, return back, back again, proceed ahead ইত্যাদি।cooperate, blend, return, back, proceed বললেই হবে। সঙ্গে যুক্ত together, back, again ও ahead শব্দগুলো লাগবে না।তৃতীয় হচ্ছে ‘one extra modifier’ বা one exta intensifier বিষয়ক গলদ। কিছুকিছু শব্দ নিজেরাই এত জোরালো যে তাদের ওপর আর জোর ঢালতে হয় না। যেমন-unique, excellent, extra ordinary, অনন্যসাধারণ, অত্যুৎকৃষ্ট, অপরাজেয় ইত্যাদি। তাই very unique, very excellent, very extra ordinary, অতি অনন্য সাধারণ, অত্যন্ত উৎকৃষ্ট বা অত্যন্ত অপরাজেয় বলার কোনো দরকার নেই। একেবারেই নেই।