অব্যর্থ ভবিষ্যদ্বাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাওয়াদাওয়া করতে কম-বেশি ভালোবাসি আমরা প্রায় সবাই। বিশেষ করে ফল। আম, জাম, কাঁঠাল, কামরাঙা, লেবু, পেঁপে, বেল, লিচু, কমলা, আপেল, আঙুর, বড়ই, নাশপাতিসহ আরও কত কী।ওপরের কথা কয়টি বলেই জাদুকর তাঁর হাতে থাকা সাদা খামটি থেকে দুই ভাঁজ করা রঙিন একটি ওয়ালেট বের করলেন। এবার সেই ওয়ালেটের ভাঁজ থেকেই বের করে আনলেন একে একে তিনটি কার্ড এবং সেই কার্ড তিনটিকেই তিনি টেবিলের ওপর উপুড় করে সাজিয়ে রাখলেন পাশাপাশি।কার্ড তিনটির বুকে অর্থাত্ মাঝামাঝি জায়গায় তিন রকমের তিনটি ফলের ছবি আঁকা—কামরাঙা, লেবু ও পেঁপে।সামনের জাদুজাদুকর তাঁর দর্শকদের বললেন এই ছবি আঁকা তিনটি কার্ডের যেকোনো একটি পছন্দ করতে। দর্শকদের যে কেউ কার্ডগুলো দেখে তার পছন্দের ফলের নামটি জাদুকরকে জানাল—কামরাঙা। আর অনেকটা সঙ্গে সঙ্গেই জাদুকর বলে উঠলেন, ‘আমি জানতাম, আপনি কামরাঙা পছন্দ করবেন। তাই একটি ভবিষ্যদ্বাণী আগে থেকেই আমি খামের ভেতর রেখে দিয়েছি। অনুগ্রহ করে খামটি তুলে আপনি কাগজটি পড়ে নিন।’দর্শকও কথামতো খামটি খুলে একটুকরো কাগজ দেখতে পেলেন। কাগজে লেখা আছে, ‘আপনি কামরাঙা পছন্দ করবেন।’ অবস্থাদৃষ্টে দর্শকদের চোখজোড়া তো কপালে ওঠার জোগাড়।পেছনের জাদুদর্শকেরা যদি কামরাঙা পছন্দ না করে লেবু বা পেঁপে পছন্দ করতেন, তাহলে কী হতো? সে কথাটাও বলে দিচ্ছি। এ জাদুটি দেখাতে তোমার প্রয়োজন হবে একপাশে ছবি আঁকা তিনটি কার্ড, একটি খাম এবং একটি ওয়ালেট। ওয়ালেটের ভেতর লেখা থাকবে, ‘আপনি লেবু পছন্দ করবেন।’ পেঁপে আঁকা কার্ডটির পেছনে লেখা থাকবে, ‘আপনি পেঁপে পছন্দ করবেন।’দর্শক পেঁপে আঁকা কার্ডটি পছন্দ করলে তুমি বলবে, ‘জাদু দেখানোর আগেই আমি বুঝতে পেরেছিলাম, আপনি পেঁপে পছন্দ করবেন। আর তাই কার্ডটির পেছনেও আমি আগেভাগেই তা লিখে রেখেছি।’লেবু পছন্দ করলে ওয়ালেটটি দর্শকদের দিকে এগিয়ে দাও। বলো, ‘আপনারা যে লেবু পছন্দ করবেন, তা আমি জানতাম। তাই তো ওয়ালেটের ভেতর লিখে রেখেছি।’আর কামরাঙা আঁকা কার্ডটি পছন্দ করলে কী বলবে, তা তো আগেই বলেছি, ভালোমতো লেখাটা পড়ে থাকলে নিশ্চয়ই খুঁজে পাবে তাও।