অভিমানী বৃষ্টি
বর্ষা এসেছে বৃষ্টি আসেনি কোনখানে হলো ভুলবৃষ্টি আসেনি কীভাবে ফুটবে কদম-কামিনী ফুল?কীভাবে ফুটবে গাছেদের মুখে সবুজের গাঢ় হাসিবনানী দুলবে সুর যে তুলবে ‘ভালোবাসি ভালোবাসি।’পাখিরা উড়বে উদাস ঘুরবে আকাশে ছড়িয়ে ডানানদীরা সাগরে জলের আসরে সমারোহে দেবে হানা।প্রান্তর মাঠ ঘাস ধান পাট সব হবে মাতোয়ারাকিন্তু বৃষ্টি নেই তাই আজ কারও মুখে নেই সাড়া,ভুলে লাফঝাঁপ সব চুপচাপ সব আজ মনমরাবৃষ্টি কোথায় আটকা পড়েছে কোথায় পড়েছে ধরা?পাহাড়কে বলি, ‘বৃষ্টি কি তবে আটক তোমার খাঁজে?’পাহাড় তাকায় আকাশে, যেনবা বৃষ্টি মেঘের ভাঁজে,আকাশকে বলি, ‘তুমি বলে দাও বৃষ্টি পালাল কই?’আকাশ তাকিয়ে সাগর যেখানে উত্তাল থইথই,সাগরকে বলি, ‘বৃষ্টিকে তবে লুকিয়ে রেখেছ তুমি!’সাগর দেখায় অদূরে জীর্ণ দীনহীন বনভূমি,বনানীকে বলি, ‘তুমি জানো, খোঁজো বৃষ্টি কোথায় আছে?’বনানী বলল, ‘বৃষ্টির খোঁজ পাবে বর্ষার কাছে।’বর্ষা বলল, ‘বৃষ্টির খোঁজ জানি আমি ঠিক জানিবৃষ্টি আমার মিষ্টি কন্যা সে যে বড় অভিমানী,কাকলি মুখর পাহাড়ের সাথে সে চায় বলতে কথাসে যে ভালোবাসে সবুজ বনানী ফুল পাখি গাছ লতা,কিন্তু তোমরা হত্যা করেছ পাহাড়কে বারে বারেউজাড় করেছ সবুজ বনানী তোমরা নির্বিচারে,তাই তো আমার অভিমানী মেয়ে বৃষ্টি দিয়েছে আড়িআগের মতোন আসবে না আর এই আমাদের বাড়ি।’বর্ষা এসেছে বৃষ্টি আসেনি ভাঙাবে কে কার ভুলবৃষ্টি আসবে সৃষ্টি হাসবে কখন ফুটবে ফুল?