অসম্ভব আর সম্ভবের জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অসম্ভবকে সম্ভব হতে দেখতে কে না চায়।’ বলেই জাদুকর একটু স্মিত হাসলেন। টেবিলের ওপরে রাখা দুই থেকে আড়াই ফুট লম্বা সাদা নরম দড়িটি হাতে নিয়ে জাদুকর দর্শকদের কাছাকাছি চলে গেলেন এবং বললেন, ‘দড়িটির দুই প্রান্ত আমার দুই হাতের কবজিতে ভালোভাবে বেঁধে দিন।’ দর্শকও তা-ই করলেন। এবার পকেট থেকে জাদুকর একটি ধাতব (নিরেট ধাতুর তৈরি) চুড়ি/ রিং বের করে এনে সেটিও দর্শকদের দিয়ে পরীক্ষা করিয়ে নিলেন।পেছনে ফিরে মঞ্চে উঠে জাদুকর যখন আবারও দর্শকদের দিকে ফিরলেন, চমক বুঝি অপেক্ষা করেছিল ঠিক সেই সময়টির জন্যই। দেখা গেল, দুই হাতের দড়ির বাঁধন জাদুকরের ঠিকই আছে, কিন্তু চুড়ি/ রিংটি কোন জাদুবলে যেন দড়ির মাঝখানটায় ঝুলে আছে। এ-ও কি সম্ভব!যা যা প্রয়োজন হবেজাদুটি দেখাতে তোমার প্রয়োজন হবে সাদা-নরম দুই থেকে আড়াই ফুট লম্বা একটি দড়ি, একই রকম দেখতে দুটি ধাতব চুড়ি/ রিং।আগে থেকে করতে হবেতেমন কিছুই তোমাকে করতে হবে না। তুমি করবে কি, চুড়ি/ রিং দুটি থেকে যেকোনো একটি তোমার ডান হাতে পরে নাও এবং চুড়ি/ রিংটিকে কনুইর কাছাকাছি আটকে দিয়ে শার্টের আস্তিনের তলায় ঢেকে রাখো।প্রদর্শন পদ্ধতিদর্শকদের কাছাকাছি যাও এবং দড়িটির দুই প্রান্ত তোমার দুই হাতের কবজিতে বেঁধে দিতে বলো। পকেটে অন্য যে চুড়ি/ রিংটি থাকবে, সেটিকেও দর্শকদের দিয়ে পরীক্ষা করিয়ে ফেরত নিয়ে নাও। চুড়ি/ রিংটি হাতে নিয়ে মুহূর্তের জন্য পেছনে ফিরে সেটিকে সাবধানে তোমার শার্টের বুকপকেটে কিংবা সুবিধাজনক কোনো জায়গায় লুকিয়ে নাও এবং খুব স্বাভাবিক হাত দুটিতে ঝাঁকুনি দিয়ে আগে থেকে হাতে আটকে রাখা চুড়ি/ রিংটিকে দড়ির মধ্যে নিয়ে এসো।এরপর! সামনে ফিরে আগ্রহী অপেক্ষমাণ দর্শককে তোমার সম্ভব-অসম্ভবের প্রমাণটি হাতেনাতে দেখিয়ে দাও।