আঁকতে পারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকতে পারি সাগর নদী শাপলা-কদমপাতাআকাশভরা সূর্য তারা দাদুর মাথার ছাতা।বন-বনানী সবুজ মাঠ আর মায়ের রাঙা শাড়ি আঁকতে পারি ছায়ায় ঘেরা ছোট্ট গাঁয়ের বাড়ি।আঁকতে পারি পুকুর জলে দুষ্টু হাঁসের ঝাঁকবিল-বাঁওড়ে পাখির মেলা নৌকো নদীর বাঁককমলা সাদা মেঘের পালক উড়ন্ত গাঙচিলআঁকতে পারি ডাহুক ছানা ঢোলকলমির বিল।আঁকতে পারি সকালবেলার সুয্যি মামার হাসি খোকার হাতে লাটাই ঘুড়ি রাখাল ছেলের বাঁশিমাছরাঙা আর সাদা বকের খুনসুটি হইচই আঁকতে পারি খোকা-খুকুর ছন্দ ছড়ার বই।