আইসক্রিমের দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির হঠাৎ মনে হলো, সে কোনো অচেনা জায়গায় এসে পড়েছে। ওর নাম জেনেলিন। দেখতে খুবই সুন্দর। জেনেলিন দেখল, সেখানকার রাস্তা, পথ-ঘাট-মাঠ, গাছপালা, ফুল-ফল—সবই আইসক্রিম। জেনেলিন অবাক হয়ে গেল। অনেকক্ষণ হাঁটার পর একটি গাছের নিচে বসে একটু বিশ্রাম নিল সে। গাছ থেকে কিছু ফলও খেল। তারপর একটি ছোট্ট গাছ দেখতে পেল। গাছটিতে একটি ফুল আর ফল রয়েছে। জেনেলিন গাছটিকে দেখল অনেকবার। একটু হাঁটার পর সে একটি রাজপ্রাসাদ দেখল। রাজপ্রাসাদটি এত সুন্দর, বলার মতো নয়! রাজপ্রাসাদের ভেতরে ঢুকল সে। দেখল, সবাই কাঁদছে। সে জিজ্ঞেস করল, ‘তোমরা সবাই কাঁদছ কেন।’ একজন তাকে বলল, ‘রাজকন্যাকে দৈত্য ধরে নিয়ে গেছে। ওই যে গাছটা দেখছ, ওই গাছের ফল কিংবা ফুল যদি কেউ দৈত্যকে দিতে পারে, তবেই সে রাজকন্যাকে ছেড়ে দেবে।’ আরে, এই গাছটা তো আমি সেই গাছের নিচে দেখেছিলাম। যাই, সেই ফুলটা ছিঁড়ে রাজার কাছে দিই, তাহলে রাজকন্যা মুক্তি পাবে। জেনেলিন রাজার কাছে গেল। রাজাকে সে বলল, ‘সেই গাছের ফুল এনে দেব।’ রাজা তো মহা খুশি! তিনি বললেন, ‘ঠিক আছে, দাও।’ জেনেলিন ওই ফুলটি রাজাকে এনে দিল। রাজা ফুলটি দৈত্যকে দিলেন। দৈত্য খুশি হয়ে রাজকন্যাকে ছেড়ে দিল। রানি বললেন, ‘তুমি রাজকন্যার বন্ধু হবে?’ জেনেলিন বলল, ‘হব। আমি সারা জীবন তোমাদের সঙ্গে থাকব।’ হঠাৎ জেনেলিনের মা ডাক দিলেন। বললেন, ‘এই জেনেলিন, ওঠ। অনেক ঘুম হয়েছে, এবার বাইরে যা।’ জেনেলিনের মনে হলো, ইশ্, এই স্বপ্নটা যদি সত্যি হতো! চতুর্থ শ্রেণী, আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।