আকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলব্যাগ কাঁধে আকাশ বলল, ‘দাদু, বিকেলে কোথায় নিয়ে যাবে বেড়াতে?’ দাদু চোখের সামনে পত্রিকা ঝুলিয়ে রেখে পড়ছিলেন।: দাদু, বললে না তো কোথায় নিয়ে যাবে।: বললে তো বলেই ফেললাম। বিকেলের সারপ্রাইজ বিকেলেই দেব, এখন স্কুলে যাও। এই বলে দাদু চায়ে চুমুক দিয়ে পত্রিকা পড়ায় মনোযোগী হলেন। মা আকাশকে নিয়ে স্কুলে চলে গেলে দাদু পত্রিকা পড়া রেখে ভেতরের ঘরে চলে গেলেন।স্কুল থেকে ফিরে আকাশ দাদুর ঘরে গিয়ে দেখল, দাদু দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছেন। চার ব্লেডের ফ্যান ঘুরছে শব্দ করে। ক্যাচ ক্যাচ করে একটা শব্দ ঘরময় ছড়িয়ে পড়ছে।দুই.আকাশ দেখল, দাদুর মাথার কাছে একটা বই আমার নতুন জন্ম—হুমায়ূন আজাদ। বইটার প্রচ্ছদে চশমাওয়ালা একটা মানুষের ছবি। কোঁকড়ানো সাদা চুল গালে হাত দিয়ে কী যেন ভাবছেন লেখক। কী ভাবছেন!আকাশের দাদু প্রচুর বই পড়েন। আকাশের বন্ধুরা ওদের বাড়িতে এলে দাদুর সামনে অজানা আশঙ্কায় কাঁপে।দাদুকে এমন বেঘোরে নাক ডেকে ঘুমোতে দেখে আকাশ পেছন ফিরে দাদুর ঘর থেকে বেরিয়ে যাবে এমন সময় দাদু চোখ বন্ধ রেখে বললেন,: আমার নাতি আমারে রেখে কই যায়?দাদুর কথায় আকাশ ঘুরে দাঁড়ায়।: দাদু, তুমি আমাকে টেনশনের মধ্যে রেখে খুব মজা পাচ্ছ, তাই না?: দূর বোকা কোথাকার।: বিকেলে কোথায় নিয়ে যাবে বলো না, দাদু?: তোকে নিয়ে গেলেই বুঝতে পারবি।: কোথায় নিয়ে যাবে আমাকে বলা যায় না? বলে আকাশ গাল ফোলায়।: তোকে বইমেলায় নিয়ে যাব।: বইমেলায় নিয়ে যাবে! দারুণ হবে! বলে আকাশ লাফ দিয়ে ওঠে। বইমেলায় গেলে খুব মজা হবে! গত বছর বাবাকে বলেছিলাম। বাবা কী বলেছিলেন জানো? বলে আকাশ দাদুর কাছে নালিশের ভঙ্গিতে বলে, বাবা বলে কী, ‘বইমেলায় খুব ভিড়। তুই হারিয়ে যাবি।’ আকাশের কথা শুনে দাদু হেসে দিলেন।তিন.বিকেলবেলা। দাদু আর আকাশ রিকশায় করে বইমেলায় এল।লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে দাদু আকাশকে নিয়ে বইমেলায় ঢুকলেন। বর্ধমান হাউস। বটতলা। পুকুরপাড়। তথ্যকেন্দ্র। বহেড়াতলা। শিশুকর্নার। ভাষাশহীদদের প্রতিকৃতি। দাদু আকাশকে নিয়ে বইমেলা ঘুরলেন। অনেক বই কিনে দিলেন। বইয়ে দুই ব্যাগ ভরে গেল। আকাশ তো এত বই পেয়ে অবাক! সে দাদুকে বলল,: এত বই কিনে দিলে!: সব বই পড়বি! বই পড়লে ঠকবি না। দাদু বললেন।: দাদু, বই না পড়লে কি ঠকতে হয়?: বই না পড়লে মানুষকে শুধু ঠকতেই হয় না, পেছনেও পড়ে থাকতে হয়, বুঝলি?: দাদু, বই না পড়লে কীভাবে পেছনে পড়ে থাকতে হয়?: বড় হলে বুঝতে পারবি।চার.আকাশ বাড়ি ফিরে মাকে নিমকি ও খইয়ের প্যাকেট ধরিয়ে দিল। কাল স্কুল বন্ধ। তাই আকাশের আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়।হাত-মুখ ধুয়ে, চা-নাশতা করে দাদুর কথামতো হুমায়ূন আজাদের ফুলের গন্ধে ঘুম আসে না বইটি পড়া শুরু করল। সময় গড়িয়ে চলল। রাতে ভাত খাওয়ার জন্য মা সবাইকে ডাকাডাকি করছেন,: কি রে আকাশ, তোকে কত ডাকছি, খাবি না? আকাশ খেতে আসে। ডাইনিং টেবিলে দাদু আকাশকে বললেন,: তোকে যে বইটা দিলাম, পড়তে কেমন লাগছে?: খুব ভালো, দাদু। বলে আকাশ দ্রুত নিজের পড়ার ঘরে চলে গেল। ভাঁজ দেওয়া বইটা খুলে আবার পড়তে শুরু করে সে, ‘হারা দিন আমি কার গলা হুনি? আমি কার ডাক হুনি? কে আমারে চিক্কইর পাইরা ডাকে দিন-রাইত। খোকন খোকন ডাক পাড়ি। খোকন গেছে কার বাড়ি? আমি তো তোমার ডাক দিন-রাইত হুনি। আয় রে খোকন বাড়ি আয়। দুদমাকা ভাত কাউয়ায় খায়। বেশি আর দেরি অইব না। আমি বাইরতে আহুম। শুককুর নাইলে শনিবার আহুমই বাইরতে। তোমার দুদমাকা ভাত ঢাইক্কা রাইক্ক। দেইক্ক কাউয়ায় জ্যান না খায়। দুদমাকা ভাত খাইতে আহুম। শবরি কেলা দিয়া মাইক্ক, কত দিন আমি দুদমাকা ভাত খাই না। রারিকাল। রারিকাল। আমি কত ডাক পাড়ি। তুমি ক্যান হুমইর দ্যাও না।’বইটা পড়তে পড়তে আকাশ কখন যে ঘুমিয়ে পড়েছে, টের পায়নি। দাদু আকাশের ঘরে এসে দেখেন, আকাশ ঘুমাচ্ছে। আকাশের বুকের ওপর ফুলের গন্ধে ঘুম আসে না। জানালা দিয়ে বাইরের নকশা কাটা আলো এসে পড়ছে ঘরে। উঠানের নিমগাছের লতাপাতা-ডালপালার ভেতর দিয়ে ঠান্ডা বাতাসও আকাশের ঘরে ঢুকে যাচ্ছে, দাদু সেটা টের পান।