আকাশপারের ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের বুড়ি, ঈদের চাঁদ আকাশপারে থাকিয়াঈদের খুশির নিটোল ছবি যাচ্ছে তারা আঁকিয়া।সেই ছবিতে গরিব নেই, নেইকো দুখীর চেহারাঈদের বাজার করছে দেখি তিনটি ধনীর বেহারা।বাজার শেষে তিন বেহারা, করছে খুশির উৎসব—তাদের সঙ্গে নাচছে কারা? সঙ্গে দেখি ভূত সব।ছবির কোনায় আদুল গায়ে টোকাই ছিল দাঁড়িয়েঈদের খুশি চাইল যখন, সবাই দিল তাড়িয়ে।ঈদের দিনে নিঃস্বজনের এমন ছবি কাম্য নয়—খুশির জোয়ার বইবে শুধু, সবাই যদি সাম্য হয়।