আকাশের গল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা গল্প ছিল আকাশে।আকাশ থেকে একদিন মাটিতে পড়ল।মাটিতে পড়ে গাছ হয়ে জন্মাল।মস্ত একটা অশ্বত্থ গাছ।অশ্বত্থ গাছে পাখিদের কলোনি।কলোনিতে অচিন একটা হলুদ পাখি এল একদিন।দেখে হলুদ পাখি হয়ে গেল গল্পটা।হয়ে উড়ল।উড়তে উড়তে উড়তেউড়তে মেঘ হয়ে গেল পাখিটা।নাকি গল্পটা।আচ্ছা পাখিটা, আচ্ছা গল্পটা।উড়তে উড়তে ফড়িং হলো পাখিটা।আচ্ছা, গল্পটা।ফড়িং উড়তে উড়তে চিল হলে এবং চিল উড়তে উড়তে মেঘ হলো। লাল নীল হলুদ সবুজ রঙের মেঘ। সব রঙের মেঘ আকাশে উড়ল। বৃষ্টি হলো এবং রংধনু হলো। রংধনু হয়ে গেল গল্পটা।আকাশের গল্প আবার আকাশে ফিরল।