আগুন পিঁপড়ার ভেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভেদ ভুলে এক থাকলে অনেক কঠিন কাজও যে সহজে করা যায়, এর প্রকৃষ্ট উদাহরণ আগুনে পিঁপড়ার ভেলা। পানিতে এসব পিঁপড়া একে অন্যের সঙ্গে নিবিড়ভাবে সেঁটে এমন এক ভেলা তৈরি করে, যা ওদের ভেসে থাকতে সহায়তা করে। এতে ডাঙায় না পৌঁছানো পর্যন্ত দীর্ঘ সময় ধরে ভেসে থাকতে পারে ওরা।ইংরেজিতে এই পিঁপড়া ‘ফায়ার অ্যান্ট’ বলে পরিচিত। ওদের দংশন খুব বেদনাদায়ক। এতে আগুনে পোড়ার মতো জ্বলুনি হয়। এ জন্য ওরা ওই নাম পেয়েছে। দক্ষিণ আমেরিকার বৃষ্টি-অরণ্য (রেইন ফরেস্ট) ও নিকটবর্তী এলাকার এই পিঁপড়াগুলো প্রায়ই জলের তোড়ে পড়ে। দেখা গেল, এক দঙ্গল আগুন পিঁপড়া কোথাও উঁচু ঢিবিতে আরামে বাসা বেঁধে বাস করছে, সেখানে হঠাৎ বৃষ্টি এল। এমন বৃষ্টি যে নিমেষে ডুবে গেল তাদের ওই কলোনি। তখন কি পানিতে হাবুডুবু খেয়ে ডুবে মরবে ওরা? মোটেও না; বরং নিরাপদ আশ্রয় না পাওয়া পর্যন্ত সদর্পে টিকে থাকবে সবাই। আমেরিকান বিজ্ঞানীরা এ ব্যাপারে গবেষণা চালিয়ে প্রমাণ পেয়েছেন। পানিতে এসব পিঁপড়া ছেড়ে দিয়ে পরীক্ষা করে ভিডিওচিত্রও ধারণ করেছেন তাঁরা।বিজ্ঞানীরা বলেছেন, আগুন পিঁপড়ার বাসায় পানি এসে পড়লে ওরা সবাই তড়িঘড়ি করে বের হয়ে প্যানকেক আকারের যে ভেলা বানায়, তাতে সর্বোচ্চ ১০০ সেকেন্ড সময় লাগে। তারপর এই ভেলা পানিতে ভেসে ভেসে উঁচু স্থানের দিকে ছোটে। এ সময় পিঁপড়াগুলো চোয়াল ও দাঁড়ার সাহায্যে পরস্পর খুব জোরালোভাবে আটকে থাকে। ভেলার নিচের পিঁপড়াগুলো হাঁপিয়ে উঠলে ওপরের পিঁপড়াগুলো স্থান বদল করে ওদের বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেয়। কাজটি চলতে থাকে পর্যায়ক্রমে।শরিফুল ইসলাম ভূঁইয়াওয়েবসাইট অবলম্বনে।