আগুনের ফুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডানপিটে এক ছেলেপড়াশোনা ফেলেবনবাদাড়ে খেলে।কোন গাছটায় আম আছে আরকোথায় পাখির ছানাসঙ্গী নিয়ে খুঁজে খুঁজেসেইখানে দেয় হানা।চাপল খেয়াল কী যে,গানের আসর লেটো দলেরনেতা হলো নিজে।লেটো দলের নেতাদৃপ্ত স্বাধীনচেতা—হয়ে যাবে একদিন সেজানত তখন কে তা।গান কবিতা ছড়াবিদ্রোহে সব ভরাতাই তো শাসক ক্ষিপ্ত হয়েপরাল হাতকড়া।শিকল পরার গান গাইলগাইল ভাঙার গানসে গান শুনে সেই শাসকেরউঠল কেঁপে প্রাণ।পারল না আর রাখতে ধরেবের হলো নজরুলবুঝল সবাই বিদ্রোহী সেআগুনের এক ফুল।