আঙুলের ছাপে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙুলের ছাপ পরীক্ষা করে গোয়েন্দারা অপরাধী ধরেন, সেটা তো সবাই জানো। তবে গোয়েন্দাগিরি ছাড়া আরও অনেক কাজ করা যায় আঙুলের ছাপ দিয়ে। এই যেমন ছবি আঁকা। তুমি ইচ্ছে করলে খুব সহজেই মজার মজার ছবি আঁকতে পারো। এ জন্য তোমার লাগবে—১. কিছু কাগজ২. একটা ইঙ্ক প্যাড৩. মার্কার কলমকী করতে হবে১. একটা ইঙ্ক প্যাডে তোমার আঙুল চেপে ধরো।২. এবার কালিমাখা আঙুল কাগজে চেপে ধরো। বিভিন্ন রকম ছবি আঁকতে ভিন্ন ভিন্ন আঙুলের ছাপ দিতে হবে।৩. কাগজের কালি শুকানোর জন্য একটু সময় দাও। এর মধ্যে তুমি হাত ধুয়ে ফেলতে পারো। কালি শুকানোর পর মার্কার কলম দিয়ে প্রয়োজনমতো চোখ, মুখ, হাত-পা এঁকে ফেল। ব্যস! কাজ শেষ।