আজব নামের শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি প্রশ্ন করা হয়, সবচেয়ে বড় দেশ কোনটি? কিংবা সবচেয়ে বড় নদী বা সমুদ্র কোনটি? তাহলে জানি, গড় গড় করে সব উত্তর দিয়ে যাবে সবজান্তার মতো। এসব প্রশ্নের উত্তর কে না জানে! কিন্তু যদি বলা হয়, কোন জায়গার নাম সবচেয়ে বড়? তাহলে অনেকেই মাথা চুলকাবে নিশ্চিত। বিশ্বের সবচেয়ে বড় নামের দাবিদারের তালিকায় বেশ কয়েকটি দেশ আছে। এ ক্ষেত্রে প্রথমেই আসে ইংল্যান্ডের ওয়েলস রাজ্যের ছোট্ট একটা স্থান। জায়গাটা ছোট্ট হলে কী হবে, ওটার নাম উচ্চারণ করতে গেলে তোমাকে পাক্কা এক মিনিট ব্যয় করতে হবে। আর এই এক মিনিটের মধ্যে তোমার কয়েকটা দাঁত নড়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ নামটাও দাঁত নড়ে যাওয়ার মতোই খটমটে। পুরো ৫৮টি অক্ষর লাগে নামটি লিখতে। নিজেই একবার উচ্চারণ করে দেখতে পার Llanfairpwllg wyngyllgog erychwyrndrobwllllantysiliogogogoch)। সংক্ষেপে জায়গাটাকে এল৫৬এইচ নামে ডাকা হয়।তোমার জন্য আরও বিস্ময় আছে। কারণ এরপর যে জায়গায়টার নাম বলব, সেটা লিখতে লাগে ৯২টি অক্ষর। নিউজিল্যান্ডের এ জায়গাটা সবচেয়ে বড় নাম হিসেবে গিনেস বুকে জায়গা পেয়েছে। প্রতিবছর এখানে হাজারো পর্যটক ভিড় জমায়। অনেকেই এই বিদঘুটে নামটা উচ্চারণ করার চেষ্টা করে। তুমিও একবার চেষ্টা করে দেখতে পার। এর নাম (Tetaumatawhakat angihangakoauaotamateaurehaeaturipukapihimaungahoronuku pokaiwhenuaakit anarahu)।এর পরের সবচেয়ে বড় নামের দাবিদার জায়গাটা থাইল্যান্ডের ছোট্ট একটা শহর। এই নামটি আগের চেয়েও বিদঘুটে। সবাই শহরকে কে১৬১টি নামে ডাকলেও পুরো নামটি লিখতে মোট ১৬৩টি অক্ষর লাগে। জায়গাটার আসল নাম (Krungthepmahanakorn amonratanakosinmahintara yutthayamahadilokphopnopparatrajathaniburiromudomrajaniwesmahasatharnamornphimarnavatarnsathitsakkattiyavisanukamprasit)। নামটা তুমিই উচ্চারণ করে নিও। তবে যাদের দাঁত একটু দুর্বল, তারা ভুলেও নামটি উচ্চারণ করতে যেও না। কারণ নামটা উচ্চারণ করতে দু-একটা দাঁত ভেঙে গেলেও অবাক হওয়ার কিছু নেই।