আব্রাহাম অ্যান্থনি
বলতে গেলে প্রায় জমিদারখাঁয়ের ব্যাটা ‘আবু’—বাবার ম্যালা দম্ভ-দাপট,সে-ও নিজে ফুলবাবু।গোঁফ পাকানো রহিম খাঁকেসবাই চেনে নামে ডাকেতাঁর ছেলে এই আবুটা যেকোত্থেকে জন্মাল?যেমনি মোটা তেমনি বেঁটেহোঁতকা-পেটুক, কালো।খাঁয়ের ব্যাটার নিন্দে মোটেওগাইছি নে গো, শোনো—জমি-জিরেত, পয়সা-কড়িরকমতি ছিল কোনো?বাবাটা তার একশ থেকেবুড়িয়ে গিয়ে এঁকেবেঁকেএকশ একে ঠেকে—বলল, ‘বাছা, যাই গো আমি!’নাম ধরে শেষ ডেকে।যেই মরেছে বাপ ওর—গণেশটা না উল্টে গেলঅমনি মশাই খাঁ-পোর!পণ করে সে শহর গিয়েবড় সাহেব হবে—খয়ের খাঁরা খাঁয়ের পোকেবলল, ‘চলুন, তবে।’‘যাবই যদি চিরতরেদিই না হয় আজ জলের দরেজায়গা-জমি বেচে’—ভাবল খাঁ-পো, ‘নোংরা গ্রামেকী লাভ থেকে বেঁচে?’শহর গিয়ে বদলেছে নামঅনেক আয়েশ, অনেক আরাম‘আবু’ থেকে সে হয়ে যায়‘আব্রাহাম অ্যান্থনি’—কাঁড়ি কাঁড়ি ওড়ায় কড়িহাওয়ায় সারাক্ষণই!শূন্য হাতে শেষে—গাঁয়ের ছেলে গাঁয়েই ফেরেদীন-ভিখারি বেশে।