আম পেকেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম পেকেছে গাছেযেদিক তাকাও থোকা থোকা আম ঝুলে যে আছে।হাটবাজারে আমের মেলাসকাল, দুপুর, বিকেলবেলাকিনবে যারা, দেখছে তারা, ঘুরছে ধারে কাছে।হাজার জাতের আমরানীপ্রসাদ, ল্যাংড়া, সিঁদুর, কত রকম নামহিমসাগর আর গোপালভোগের একটু বেশি দাম।আমবাগানে গেলেছেলে বুড়ো, ধনী গরিব, সবার দেখা মেলে।চুরি না হয়যাতেগাছের নিচে মাচান বেঁধে পাহারা দেয় রাতে।সকালবেলায় মা তুলে দেয় আম আর চিড়ে পাতেমুখ ভরে যায় মিষ্টি রসে গড়িয়ে পড়ে হাতে।আম পাকার এই মাসেশহর থেকে সবাই ছুটে গ্রামের বাড়ি আসেচারদিকে আজ মধুর মেলা আমের গন্ধ ভাসে।