আমরা চলব আমাদের মতো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমরা চলব আমাদের মতোদুর্গম পথ, কঠিন সে ব্রত।সোনার হরিণ হাতছানি দেবেবলবে কী চাও, কী যে তুমি নেবে?নেব না কিছুই প্রাণে গান আছেঝরনার ধারা নেমে আসে কাছে।মেঘ ও পাহাড়, ভোর কথা কয়আলোর হাসিতে আমাদের জয়।স্বচ্ছ নদীর চলা অবিরতআমরা চলব আমাদের মতো।পাতার বাঁশিতে আনন্দ আনিজমে না আকাশে একটুও গ্লানি।আমাদের আছে সেই সেরা ধনএই নিখিলের প্রীতিভরা মন।প্রিয় শৈশব, কুড়িয়ে যে পাইচলি অবিরাম, বন্ধন নাই।সুবাসিত ফুল, হয়েছি ধন্যখাঁটি সোনা হব দেশের জন্য।মিথ্যার কাছে হব নাকো নতআমরা চলব আমাদের মতো।ভয়ের মুখোশ পড়ে যায় খুলেসত্য ও ন্যায় পাল দেয় তুলে।গর্ব করি না যত কাজ করিভাঙা সাঁকোটাকে মিলেমিশে গড়ি।পথের কাঁটাকে দুহাতে সরাইকাজের পাগল হয়ে যে জড়াই।কখনো চাইনি অঢেল বিত্তপ্রাণ অফুরান জাগে যে নিত্য।হাসে চরাচর, রাঙা ধুলো যতআমরা চলব আমাদের মতো।