আমাকে ছুটি দাও
আমাকে ছুটি দাও বাইরে ঘুরে আসি বাইরে কত কিছু ছড়ানো রাশি রাশি, বাইরে অফুরান পাখির কলতানদামাল হাওয়া আনে নতুন আহ্বান,সূর্য চিঠি লেখে রোদের অক্ষরেসবুজ ঠিকানায় বনবনান্তরে,আলোয় ঝলমল বাইরে চারপাশওই যে হাতছানি দিচ্ছে নীলাকাশ,ওই যে ছোট নদী একলা দীনহীনকান্না চেপে বুকে চলেছে রাতদিন,পাশেই নিরিবিলি একটি খেয়াঘাটওপারে ধু ধু মাঠ পেরিয়ে ছোট হাট,সামনে ছিমছাম মিষ্টি গ্রামখানি—দিচ্ছে দেখো আরও আকুল হাতছানিগ্রামের মাঝখানে যেন সে মেঠোপথখুঁজছে আতিপাতি হারানো কারও নথ,অদূরে জলাশয়ে একটি মাছরাঙা—কাঁদছে মাছ ধরে তার যে ঠোঁট ভাঙা,কাণ্ড দেখে এই ওখানে তালগাছেমুচকি হেসে কিনা বাবুই পাখি নাচে,ওদিকে সাগরের কোলের কিনারায়রুপোলি সে পাহাড় ডাকছে আয় আয়,পাহাড়ে প্রজাপতি খেলায় মশগুলবাজার সাজিয়েছে হাজার বুনোফুল,এমনি কত আরও সজীব গাঢ় ছবিবইতে নেই তবে বাইরে আছে সবই,বইতে নেই যদি তোমরা বলো তবেনা দেখে জেনে শুনে কীভাবে শেখা হবেকেবল ঘরে বসে হয় কি পড়াশোনাবাড়ানো চাই না কি সঙ্গে কল্পনা?তাই তো বলি বই পড়ার পাশাপাশিআমাকে ছুটি দাও দেশটা দেখে আসি।