আমাদের ঈদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের কোনো গাড়ি-বাড়ি নেই, জমিজমা টাকাকড়িআমার বোনটি ক্লাস টুয়ে পড়ে, আমিও সেভেনে পড়ি।আমার আব্বা চাকরি করেন, ছোটখাটো সরকারিআমরা খাই না মাছ ও মাংস, খাই শুধু তরকারি।আম্মা বলেন, মাংস-মাছের চাইতে সবজি শ্রেয়সবজিতে খুবই ভিটামিন আছে, বেশি বেশি করে খেয়ো।আম্মা যা রাঁধে খুব ভালো লাগে, তাই খেয়ে ভালো আছিজামাকাপড়েও আমাদের নেই খুব বেশি বাছাবাছি।বোনটি অবুঝ সবুজেই খুশি, লাল রঙে খুশি আমিআম্মা বলেন, ভদ্রলোকেরা জামা পরে কম দামি।এবার ঈদেও ফুটপাত থেকে জামা-জুতো কিনে এনেআব্বা বলেন, কই সোনামণি দেখ কী এনেছি—নে-নে!আমি খুব খুশি, বোনটিও খুশি, আম্মাও খুশি তাতে;নতুন পোশাক পেয়ে আমাদের ঘুমই হলো না রাতে।