আমাদের দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি ভালোবাসি আমার সোনার বাংলাদেশ,আমার দেশের ভালোবাসার নেই কোনো শেষ।সেখানে শিশুরা আনন্দে করে খেলা,খেলতে খেলতে তাদের কেটে যায় বেলা।বটবৃক্ষের তলায় বসে রাখাল বাজায় বাঁশি,দিগন্তে যেন সবুজের খেলা রাশি রাশি।আমাদের দেশে রয়েছে অনেক রকমের নদী,পদ্মা, মেঘনা, যমুনা বহে নিরবধি।আকাশে ওড়ে অনেক রকমের পাখি,পড়ন্ত বিকেলে সোনালি সূর্যের আলো গায়ে মাখি।আকাশে পাখি ওড়ে মুক্ত পাখা মেলে,সাঁঝের বেলায় ঘরে ফিরে আসে সব ছেলে।কৃষকেরা মাঠে ফলায় সোনালি ধান,কখনো এতে নেমে আসে নদীর বান। এ দেশের সৌন্দর্য কবিতায় লিখেছেন বহু কবি,আমার কাছে এ যেন এক সোনার ছবি। পঞ্চম শ্রেণী, খুলনা জিলা স্কুল, খুলনা