আমার গাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার গাঁয়ের শ্যামল শোভা মনটা উদাস করেইচ্ছে করে সকল সময় থাকি গাঁয়ের ঘরেগাঁয়ে আছে জাংলাভরা কুমড়ো ও পুঁইলতামিষ্টি বাতাস ছোঁয়ায় আছে সুখের নীরবতা। পুকুর জলে শাপলা কমল থাকে আঁচল পেতেসাঁতার কাটে হাঁস-মাছেরা খুনসুটিতে মেতে।তাল সুপারি আতাগাছের সবুজ পাতার ফাঁকেটুনটুনি ও বউ কথা কও মধুর সুরে ডাকেকাঠঠোকরা, কাঠবিড়ালি এডাল ওডাল ছোটেকাঁচা রোদের আদর মেখে সূর্যমুখী ফোটে।বাতাবি আর কাঁঠালগাছের নরম কোমল ছায়াদুপুর রোদের প্রখর তাপে মনে জাগায় মায়াকচি সবুজ ধানের খেতে বাতাস করে খেলাআকাশ নীলে উড়িয়ে ঘুড়ি খোকার কাটে বেলা।সকালবেলা উঠোনজুড়ে ঝিলিমিলি রোদ হাসেবর্ণিলতায় ঋতুর বদল হয় যে বারো মাসে।