আমার চোখে জলবায়ু পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি ভয়ানক ভবিষ্যতের দিকে। এমন ভাবনা মাথায় রেখে শিশুরা ছবি এঁকেছে আর ক্যামেরায় ধারণ করেছে আলোকচিত্র। তারপর পাঠিয়েছে ‘আর্টিভিজম: আমার চোখে জলবায়ু পরিবর্তন’ নামের প্রতিযোগিতায়। এর আয়োজক ছিল সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও কিশোর আলো।

২ আগস্ট প্রতিযোগিতাটির উদ্বোধন হয় ফেসবুক লাইভের মাধ্যমে। সেখানে আঁকা ও তোলা ছবি আহ্বান করা হয় সারা দেশের অনূর্ধ্ব–১৩ (ক বিভাগ) এবং অনূর্ধ্ব–১৮ (খ বিভাগ) বছর বয়সী শিশুদের কাছে।

‘আমি ও আমার পরিবার যেভাবে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিচ্ছি’ এবং ‘প্রকৃতির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’—এ দুই শিরোনামে ছবি ও আলোকচিত্র পাঠায় অংশগ্রহণকারীরা। প্রতিযোগিতার প্রাথমিক বিচারক ছিল শিশুরাই।

চূড়ান্ত বাছাইয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন কার্টুনিস্ট আহসান হাবীব, সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (রিজিওনাল অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাম্পেইন, এশিয়া) তাসকিন রহমান ও শিশু আঁকিয়ে মোহাইমিন সুলতানা। আলোকচিত্র প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইয়ে বিচারক ছিলেন প্রামাণ্য আলোকচিত্রী মাহমুদ রহমান, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি) রিফাত বিন সাত্তার ও শিশু আলোকচিত্রী সাফা জেরিন।

৫ সেপ্টেম্বর ভার্চ্যুয়াল অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন ও কিশোর আলো সম্পাদক আনিসুল হক চার বিজয়ীর নাম ঘোষণা করেন। বিজয়ী ছবিগুলো সেভ দ্য চিলড্রেনের এশীয় আঞ্চলিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আঞ্চলিক পর্যায়ে বিজয়ী ছবিগুলো প্রদর্শিত হবে ২৮–৩০ সেপ্টেম্বর ইতালিতে অনুষ্ঠেয় ‘ইয়ুথ ফর ক্লাইমেট: ড্রাইভিং অ্যাম্বিশন’ শীর্ষক আয়োজনে। বিজয়ী ছবি ও আলোকচিত্রগুলো প্রকাশ করা হলো এখানে।

চিত্রাঙ্কন ‘ক’ বিভাগ

আঁকা: মোস্তফা নূরুল আবসার, ষষ্ঠ শ্রেণি, ব্রাহ্মণবাড়িয়া গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া

চিত্রাঙ্কন ‘খ’ বিভাগ

আঁকা: যাহ্‌রা তাসফিয়া রেজা, দশম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আলোকচিত্র ‘ক’ বিভাগ

ছবি: মাহমুদুল হাসান তানজীম, নবম শ্রেণি, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল

আলোকচিত্র ‘খ’ বিভাগ

ছবি: উষসী মোমেন, এ লেভেল, ম্যানগ্রোভ স্কুল, ঢাকা