আমার তখন ইচ্ছে করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাত্ কালো আকাশ ঢাকে মেঘেবাতাস ছোটে দুরন্ত আবেগেআকাশপারেমেঘের শামিয়ানাগুরুগুরু গাইছে গীতল গানাগীতলসুরে শীতল করা মনমন টেকে না ঘরের ভেতরবাইরে যাবার পাই যে নিমন্ত্রণ।পাখপাখালি ঠায় দাঁড়িয়ে শাখায়ঝড়ের মাতম তাদের কোমল পাখায়আলুথালু ধুলোঝড়ের শেষেমিষ্টি করে বিষ্টিফোঁটাদেয় ভিজিয়ে পৃথিবীকে এসে।হিম বাতাসে বিষ্টি যখন আসেএলিয়ে পড়ে তরুলতা ঘাসেহঠাত্ আলোর ফিনকি লেগেমুক্তো হয়ে ঝিকমিকিয়ে হাসে।আমার তখন ইচ্ছে করে খুববিষ্টি হয়ে ছড়িয়ে পড়িঘাসের ওপর গড়িয়ে পড়িঝাউবনের ওই সবুজ কাঁথায়দিই গো তাতে ডুব।