আমার বন্ধু স্যুন লী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যুন লী আমার সহপাঠী, ছিল কাছের বন্ধুটি কেমন করে মিলেছিলেম ভিনদেশের এ মন দুটি!স্যুন লী ছিল ছাত্র ভালো, আমি তো গড়পড়তা যা তবু হলো সখ্য, সেসব স্মৃতি আজও তরতাজা—গল্পপ্রিয় মন আমাদের রাখছি অহর্নিশ খুলেখেলছি খেলা দুজন মিলে, পড়ছি একই ইশকুলে। বাসায় ডেকে পায়েস-পিঠা খাওয়াই ডেকে স্যুন লীকেশোনাই ওকে মজার মজার অনেক ছড়াটুন লিখেলী-র মা আহা কিমচি রাঁধে, আম্মু খাওয়ায় ভাত তাকে দুই মা খুবই ভালোবাসেন দুই হরিহর আত্মাকে। লী-র সাথে খুব তক্ক করি, কিন্তু সেটা ঈর্ষে নাগল্প শোনাই, কী লড়েছে একাত্তরের বীরসেনা!স্যুন লী ওদের খাঁচার পাখি দেখায়, দিঘল চঞ্চু এ!ওর কোরিয়ার রূপকথা যায় খুব সহজে মন ছুঁয়ে!লী যদিও বাঙালি নয়, করতে পারি বেশ ঠাওরসবার সাথে মনটা খুলে বাংলা শেখার চেষ্টা ওরভাঙা ভাঙা বাংলা শুনে কেউ হেসে দেয় হাততালি কিন্তু এসব মশকরাকে দেয় না মোটেও পাত্তা লী। ওর বাবাটি খেলনা বেচেন কাগজ কেটে রাঙ লাগান তিনিও দেখি অবাক সুরে বেশ গেয়ে যান বাংলা গান। লী-র সাথে আর হয় না দেখা আজ চলেছে দশ বছর অমল স্মৃতির সেই বেহালায় ঘষছি এবং ঘষব ছড়লী শুনেছি ওদের দেশে টিচার বড় ভার্সিটির না হোক দেখা, লিখত যদি, জবাব দিতাম তার চিঠির। বন্ধু হয়ে পাশে থাকার কত কথাই ভাবত লীস্যুন লী এখন সিউল থাকে আমি ঢাকার গাবতলী।