আমি গুডবয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি তো লক্ষ্মী ছেলে, ভেরি গুডবয়মূল কাজ পড়াশোনা, আর কিছু নয়।ব্যাগ ভরা বই পিঠে ইশকুলে যাইমারামারি হইচইয়ে একদম নাই।ক্লাসে বসে পড়ি, ফিরে বাড়িতেও পড়িকখন পড়ব কী বলে দেয় ঘড়ি।বিকেল গড়িয়ে আসে রাত্রি নিঝুমঘড়ি ধরে নাওয়া খাওয়া ঘড়ি ধরে ঘুম।খেলাধুলা করি, তবে কম্পিউটারেখেলবার অনুমতি শুধু শনিবারে।গল্পের বই, টিভি সবকিছু বাদআমাকে টানে না মাঠ, টানে না তো ছাদ।তার পরও ভুল করে চাঁদ ডাক দিলেথুতনি ঠেকিয়ে দিই জানালার গ্রিলে।ডেকে লাভ নেই চাঁদ, মেঘ, ফুল, পাতাগুডবয় চেনে শুধু বই আর খাতা।