আমি যা পড়েছি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় গোল্লা ভাইয়া, করোনাকালে ঘরে থেকে অনেক কিছু করেছি আমি। ছবি আঁকতে আমার অনেক ভালো লাগে। এ সময় ঘরে থেকে অনেক ছবি এঁকেছি।
আমি আবৃত্তি করতে ভালোবাসি। তাই অনেক নতুন নতুন কবিতা পড়েছি। কবিতা লিখেছিও।
আর জানো, আমি সেলাইও শিখেছি। এ ছাড়া আমি অনেক বই তো পড়েছিই। বই পড়তে আমার খুব ভালো লাগে। মা–বাবা আমাকে বই কিনে দেন। তাঁদের অনেক অনেক ধন্যবাদ।
আমার পড়া প্রিয় বইগুলোর মধ্যে আছে—কিশোর সমগ্র (রবীন্দ্রনাথ ঠাকুর), ঠাকুরমার ঝুলি (দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার), বনফুলের নির্বাচিত ছোটগল্প, আশি দিনে বিশ্বভ্রমণ (জুল ভার্ন), বোতল ভূত (হুমায়ূন আহমেদ), ছোটদের সেরা গল্প (হুমায়ূন আহমেদ), টুনটুনি ও ছোটাচ্চু (মুহম্মদ জাফর ইকবাল) এবং আরও বেশ কিছু বই।
বাকিদের কথাও জানতে চাই। ভালো থেকো।
চতুর্থ শ্রেণি, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর