আমীরুল ইসলামের ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘের পাড়াচন্দ্র সূর্য তারাকেমন আছো কেমন আছোওগো মেঘের পাড়া।তেপান্তরের মাঠেহিজলতলীর হাটেধানের গন্ধে মউ ঝুরঝুরহচ্ছি দিশেহারা,মাদল বাজে বৃষ্টি ঝরেবইছে জলের ধারা।ঘণ্টা বাজে ঢংমেলায় নাচে সংহঠাৎ খুশির হাওয়ায় নেচেআমরা আত্মহারাকেমন আছো কেমন আছোওগো মেঘের পাড়া।ও সোনা ভাইও সোনা ভাই চো-বুজেমনটা হারাও সবুজে।কিংবা তোমার প্রা-খুলেগান গেয়ে যাও আকুলে।পাখনা মেলে উ-উড়েনতুন গানের সু-সুরে—হারাও তুমি দূ-দূরে...।হারিয়ে যাওয়া বইহারিয়ে যাওয়া বইখুঁজতে খুঁজতে উদাস হয়ে রই।কোথায় রাখি কোন সে র‌্যাকেবইগুলো কি আমায় দ্যাখে?খুব প্রয়োজন তখন আমিপাই না খুঁজে বইঅকারণেই সবার সাথেউত্তেজিত হই।উত্তেজিত হয়ে কী লাভ?বইরা কোথায় থাকে?সময়মতো পাই না খুঁজেজরুরি বইটাকে।জিরাফবডির চেয়ে মাথা ছোটলম্বা অনেক গলাজিরাফ ভায়া দেব তোমায়কমলা সাগরকলা।ঠ্যাং উঁচিয়ে মিষ্টি করেহাসল জোরে জিরাফঠান্ডা লেগে হচ্ছে হাঁচিদাও এনে তাই সিরাপ।জিরাপ খেল সিরাপ।খোকনখোকন গেছে মাছ ধরতেক্ষীর নদীর কূলেনদী কোথায়, নদী কোথায়?খোকন গেছে ভুলে।নদী তো সব শুকিয়ে গেছে,এখন মরা খালমরা গাঙে মাছ থাকে নাখোকন নিল জাল।জাল ফেলল ছিপ ফেললকোথায় পাবে মাছমরা খালের তীরে বসেখোকন দেখায় নাচ।