আলোর চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালনা খুলে শান্ত মনে লিখতে বসি ছড়াতাকিয়ে দেখি দূর আকাশে জোছনা পাগল করামায়াবী চাঁদ ভালোবেসে ডাকছে আমায় কাছেস্নিগ্ধ আলো পড়ছে গলে—ফুলের বনে, গাছেরাত্রি নিঝুম নেই চোখে ঘুম ভীষণ ব্যাকুল আমিভাব জগতে হঠাৎ চলি মুহূর্তেই থামিআকাশ ভেঙে দুনিয়াতে জোছনা এখন নামেরাত্রি এখন চিঠি পাঠায় নীল জোনাকির খামেপ্রকৃতিতে বইছে দারুণ অবাক আলোর ধারাঅদৃশ্যতে উড়ে বেড়ায় খোদার ফেরেস্তারাহাওয়ায় গায়ে খুব চলাচল জিন-রূপসী পরীরমনে হতেই ভীষণভাবে শিউরে ওঠে শরিরআলোর ধারা করছে খেলা উদাস হাওয়ার ফ্রেমেমন উতলা ঝিম ধরা এই রূপ প্রকৃতির প্রেমেকেমন করে মন তুলিতে স্বপ্ন ছবি আঁকিমনের পাখি উঠছে ডেকে কোথায় বনের পাখি?অবাক জাদুর রাত্রি যখন চোখ সম্মুখে ফোটেতোমায় নিয়ে কাব্য করা হয় না তখন মোটে।