আষাঢ়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আষাঢ় মানে টাপুরটুপুর আষাঢ় মানে বৃষ্টি, আষাঢ় মানে বাঁধনহারা জলের ভাঁজে দৃষ্টি। হুড়ুম-দাড়ুম মেঘের কথা, নেই তো সুরের নীরবতা। উতল সাজে নাচন নাচে কবির হাতে মিষ্টি, আষাঢ় মানে জলের নূপুর দোলা কেকার ইষ্টি। আষাঢ় যেন দিঘির পাশে মাতাল হয়ে ছন্দে হাসে—রূপ গলানো আচরণে প্রতিচ্ছবির সৃষ্টি। সব মিলিয়ে টুপ টুপ টুপ জীবনছোঁয়া কৃষ্টি।