আয়, রোমানা আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কই রোমানা? কই ঝোমানা? আয় রে তোরা আয়যা দেখে যা, সবাই এখন শহীদ মিনার যায়যাচ্ছি আমি, তোরাও যাবি, সময় হাতে নাই—আয়, রোমানা আয়।আয়, ঝোমানা আয়।আজকে প্রাণের বান ডেকেছে শহীদ মিনার ঘিরেচতুর্দিকে ফুলের সুবাস বইছে ধীরে ধীরেএমন দিনে ইচ্ছে করে অন্য কোথাও যাই?আয়, রোমানা আয়।আয়, ঝোমানা আয়।আজকে স্বাধীন, তাধিন তাধিন ছন্দে দুলে দুলেসবাই মিলে শহীদ মিনার রাঙিয়ে দেব ফুলেফুলের গন্ধে আজকে কেমন ভাইয়ের গন্ধ পাই,আয়, রোমানা আয়।আয়, ঝোমানা আয়।