আয় রে ছড়া ঝেঁপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছড়া দেখি ইশকুলে যায়ছড়া খেলে মাঠে,ছড়া থাকে দুষ্টুমিতেবাজারে বা হাটে।ছড়া এসে ধরা পড়েছড়াকারের হাতে,জ্যোৎস্না মেখে ছড়াগুলোগল্প জমায় রাতে।ছড়া ভাসে হাওয়ায় হাওয়ায়ছড়া মেঘে মেঘে,এই দেখা দেয় হঠাৎ মিলায়রোদের ছোঁয়া লেগে!শাওয়ার ছেড়ে গা ভিজিয়েক্লান্তিকে দেয় ঠেলা,ছড়া ঘুমায় স্বপ্ন দ্যাখেঅলস দুপুরবেলা।বিমান চেপে বিদেশে যায়বাসে ঘোরে ঢাকা,ট্রেনে চড়ে সারা দেশেভ্রমণে তার থাকা!ছড়া সুখী বাকুম বাকুমমায়ের আদর পেলে,ছড়া হাসায় ছড়া কাঁদায়ছড়াই চিরকেলে।