টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।লালবাড়ির পাশে খড়ের গাদার ওপরে পা ঝুলিয়ে ইকরি বসে আছে। হালুম ব্যস্তভাবে নিচে এসে দাঁড়াল। ইকরি আজ তার সাথে ওপর আর নিচ খেলার কথা। কিন্তু ইকরি কই?এদিক-ওদিক তাকিয়ে ইকরিকে দেখতে না পেয়ে হালুম ডাক দিল, ইকরি... ইকরি...ইকরি চুপটি করে বলল, এই যে, এখানে!হালুম ইকরির কণ্ঠ শুনে চারপাশে খুঁজল। কিন্তু ইকরিকে দেখতে পেল না। সে আবার চেঁচিয়ে বলল, তুমি কোথায় ইকরি? আজ আমাদের ওপর আর নিচ নিয়ে খেলার কথা, ভুলে গেছ ইকরি?ইকরি খড়ের গাদার ওপর থেকে বলল, না হালুম!হালুম বলল, কোথা থেকে কথা বলছ ইকরি, তোমাকে দেখতেই পাচ্ছি না!ইকরি বলল, এই যে ইকরি খড়ের গাদার ওপরে! আর তুমি নিচে।হালুম এবার ওপরে তাকিয়ে ইকরিকে দেখতে পেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। তুমি উঁচুতে আছ তাই ওপরে, আর আমি নিচুতে আছি তাই নিচে।ইকরি বলল, একদম ঠিক হালুম। তবে ইকরি এক্ষুনি নিচে নেমে যাবে!এই না বলে ইকরি খড়ের গাদা থেকে চুইচুই করে নিচে নেমে এল। আর পড়বি তো পড় একেবারে হালুমের ওপর। হালুম আর ইকরি দুজনেই লুটোপুটি করে নিচে পড়ে গেল। খড় উড়ল, কুটো উড়ল। হালুম শরীরে লেগে থাকা খড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়িয়ে বলল, আর দেরি নয় ইকরি, চলো এখন ওপর আর নিচ খেলাটা শুরু করি।ইকরি বলল খেলা তো শেষ হালুম!হালুম বলল, শেষ! কীভাবে? শুরুই তো হলো না!ইকরি খিলখিল করে হেসে বলল, এই যে ইকরি এতক্ষণ খড়ের গাদার ওপরে ছিল, আর তুমি ছিলে নিচে। আর ইকরি সাঁই করে নিচে নেমে এল। এই যে দুজনেই এখন নিচে। খেলাটা দারুণ হলো, তাই না হালুম!হালুম কিংকর্তব্যবিমূঢ় হয়ে বলল, হ্যাঁ, সত্যি দারুণ হলো!