টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।শিকু দুই হাতে দুটি কাঠি নিয়ে খুব মজা করে ঢোল বাজাচ্ছে। এমন সময় ইকরি এল। ইকরিকে দেখে শিকু বলল, আহ! ঢোল বাজাতে দারুণ আনন্দ! ইকরি খুব মজা পেল। সে বলল, দারুণ তো! শিকু, ইকরিও ঢোল বাজাবে। শিকু বলল, ইকরি, আমি বাজাই। তুমি বরং তালে তালে নাচো। বেশ মজা হবে...ইকরি বলল, ইকরির ঢোল বাজাতে খুব ইচ্ছা করছে শিকু। ইকরি বাজাক, আর তুমি বরং নাচো।শিকু একটু ভেবে বলল, আমরা পালাবদল করি।ইকরি বলল, পালাবদল! সেটা কী?শিকু বুঝিয়ে বলল, প্রথমে আমি বাজাব আর তুমি নাচবে। তারপর তুমি বাজাবে, আমি নাচব...এটাই হলো পালাবদল করে বাজানো। ইকরি বলল, ওহ! ইকরি বুঝেছে! তা হলে শুরু করো, শিকু।শিকু ঢোল বাজানো শুরু করল আর ইকরি তালে তালে নাচতে লাগল। এভাবে কিছুক্ষণ চলার পর শিকু বাজানো থামিয়ে বলল, এবার তোমার পালা, ইকরি!ইকরি খুশি হয়ে শিকুর কাছ থেকে ঢোলের কাঠি দুটি নিয়ে বাজানো শুরু করল। শিকুও তালে তালে নাচতে লাগল। টাকডুমাডুম টাকডুমাডুম ঢোল বাজাতে পেরে ইকরির আনন্দ আর ধরে না! সে মনের আনন্দে দ্রুত বাজাতে লাগল। শিকুও দ্রুত নাচতে লাগল। ইকরি আরও দ্রুত বাজাচ্ছে। শিকু আরও দ্রুত নাচছে। একসময় ইকরি এত দ্রুত বাজাতে শুরু করল যে তাল মেলাতে গিয়ে শিকু হিমশিম খেল। সে ক্লান্ত হয়ে চরম হাঁপাচ্ছে আর নাচছে।একসময় ইকরি বাজানো থামিয়ে শিকুকে বলল, এবার তোমার পালা, শিকু। এবার তুমি বাজাও...!শিকুর তখন শরীরে আর শক্তি নেই। সে ধপ করে বসে পড়ল।তা দেখে ইকরি বলল, ও! এবার শিকুর বিশ্রাম নেওয়ার পালা!