ইকরির নতুন বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বটতলায় ইকরি এসে দেখল, পলাশ দুজন মেয়ের সঙ্গে সুলতানা বিবিয়ানা খেলছে। ওদের খেলা আর আনন্দ দেখে ইকরিরও খেলতে খুব ইচ্ছে করল। কিন্তু তার খুব লজ্জা লজ্জা লাগছে। কারণ মেয়ে দুজনকে সে চেনে না। ইকরি দূর থেকে ওদের খেলা দেখতে দেখতে কাছে এল। ইকরি বলল, ইকরিও খেলতে চায়!পলাশ বলল, বেশ তো, চলো।ইকরি বলল, ইকরির খুব লজ্জা পাচ্ছে।পলাশ বলল, শোনো ইকরি, প্রথমে তুমি তোমার নাম ওদের বলো। তারপর ওদের নাম জিজ্ঞেস করো। এভাবেই পরিচিত হও। দেখবে তুমিও ওদের বন্ধু হয়ে যেতে পারবে।এরপর পলাশ মেয়ে দুটিকে ডাকল। ওরা এগিয়ে এলে ইকরি বলল, আমি ইকরি। তোমাদের নাম কী?প্রথম মেয়েটি বলল, আমি আমেনা। পরের মেয়েটি বলল, আমি মোমেনা। তোমার সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগছে। এসো, আমরা একসঙ্গে খেলি...ইকরি উচ্ছ্বসিত হয়ে বলল, হ্যাঁ, ইকরি সবার সঙ্গে খেলবে! চলো চলো..!আমেনা বলল, বলো ইকরি, কী খেলতে চাও।ইকরি আর মোটেই লজ্জা পাচ্ছে না। সে নতুন বন্ধু পেয়ে চরম উচ্ছ্বসিত। সে একনাগাড়ে হড়হড় করে কথা বলা শুরু করল। ইকরি বলল, ইকরি প্রথমে কানামাছি খেলবে। তারপর ইচিংবিচিং, তারপর লুকোচুরি, তারপর ক্রিকেট, তারপর ফুটবল, দৌড়াবে, লাফাবে..তারপর..!পলাশ ইকরিকে থামিয়ে বলল, ইকরি আগে কানামাছি খেলাটা শুরু করি..।