ইকরির পুতুলখেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিসিমপুর একটা মজার জায়গা। ছয় বছরের মেয়ে টুকটুকি স্কুলে যায়, পড়তে ভালোবাসে। তিন বছরের ইকরি, প্রশ্ন করতে ভালোবাসে। ছয় বছরের শিকু, নেশা তার আবিষ্কার। প্রকৃতিপ্রেমী হালুমের প্রিয় মাছ-সবজি। এ ছাড়া রয়েছে দোকানদার গুণীময়রা, লাইব্রেরিয়ান আশা, খামারি মুকুল, স্কুলশিক্ষক সুমনা, ফেরিওয়ালা বাহাদুর, গরু পার্বতী, মোরগ শেরালি, মুরগি বিজলি আর দুই ভেড়া মানিক ও রতন। এদের নিয়েই সিসিমপুরের গল্প, যা ছাপা হচ্ছে গোল্লাছুটেইকরি তার প্রিয় পুতুল টিমটিমকে গল্প শোনাচ্ছিল। হঠাৎ টিমটিম কাঁদতে শুরু করল।সে সময় হালুম এল। সে এগিয়ে এসে বলল, টিমটিমের কী হলো, ইকরি? ইকরি বলল, দেখো না হালুম, টিমটিম সোনার কান্না থামছে না।হালুম টিমটিমকে ছড়া শোনাতে লাগল। হালুম বলল, ও মনে হয় ছড়া পছন্দ করছে না। ওকে বরং গান শোনাই। হালুম একটা গান শোনাল। হালুম বলল, টিমটিম গানও পছন্দ করছে না। আমি ওকে নাচ দেখাই। ইকরি বলল, হালুম, টিমটিমের কান্না তো থামছে না! হালুম বলল, ওর মনে হয় খিদে পেয়েছে। হালুম ছুটে বেরিয়ে গেল। বাড়ি থেকে ঝুড়ি ভর্তি করে পেয়ারা আর থালা ভর্তি মাছভাজা নিয়ে এল। হাঁফাতে হাঁফাতে বলল, টিমটিম সোনা, তোমার জন্য চলে এসেছে পুষ্টিকর আর সুস্বাদু মজাদার খাবার। ইকরি ব্যস্ত হয়ে হালুমকে চুপ করার জন্য ইশারায় ফিসফিসিয়ে বলল, হালুম, থামো। টিমটিম সোনা ঘুমিয়ে পড়েছে। ও ঘুমানোর জন্যই কাঁদছিল। হালুম খুশি হলো। ইকরি কাগজের বাক্সের ভেতরে ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে পাতা বিছানায় টিমটিমকে শুইয়ে দিল।হালুম ফিসফিসিয়ে বলল, নাচ-গান আর ছুটাছুটি করতে করতে আমার ভীষণ খিদে পেয়েছে। খাবারগুলো আমার কাজেই লাগবে। এই বলে হালুম গপগপ করে খেতে শুরু করল। ইকরি ফিসফিসিয়ে বলল, আস্তে খাও, হালুম। টিমটিম সোনার ঘুম ভেঙে যাবে।হালুম ব্যাপারটা বুঝতে পেরে আস্তে আস্তে খেতে লাগল।