ইকরির বন্ধু টুকটুকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানাকাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।ইকরি আর টুকটুকি দুজনে ছবি আঁকছে। টুকটুকি ছবি আঁকা শেষ করে বলল, ‘ইকরি, আমার ছবি আঁকা শেষ।’ইকরি বলল, ‘তাই! ইকরিরও শেষ। দেখো, ইকরি কী সুন্দর একটা পাখির ছবি এঁকেছে!’টুকটুকি বলল, ‘তাই নাকি? আমিও তো পাখির ছবি এঁকেছি।’ইকরি হেসে বলল, ‘আসলে ইকরি আর টুকটুকি দুজনেই তো বন্ধু! তাই দুজনেই পাখির ছবি এঁকেছে।’টুকটুকি বলল, ‘ইকরি, দেখো, আমার পাখিটা কী সুন্দর ডানা মেলে উড়ে বেড়াচ্ছে।’ইকরি টুকটুকির ছবি দেখে একটু মন খারাপ করল। সে বলল, ‘কিন্তু ইকরির পাখি তো উড়ছে না! গাছের ডালে বসে চিকচিক করে গান গাইছে। ইকরির মন খারাপ লাগছে।’টুকটুকি বলল, ‘মন খারাপ কেন?’ইকরি বলল, ‘তোমার পাখিটা গাছের ডালে বসলেই তো পারত। দুজন বন্ধুর ছবি দুই রকম হলো।’টুকটুকি বলল, ‘নীল আকাশে উড়ে যাওয়া পাখি দেখতে আমার দারুণ ভালো লাগে...তাই এই ছবি আঁকলাম।’ইকরি মন খারাপ করে বলল, ‘গাছের ডালে বসে গান গাইলে বুঝি ভালো লাগে না?’টুকটুকি বলল, ‘লাগে।’ইকরি বলল, ‘তা হলে আঁকলে না কেন?’টুকটুকি বলল, ‘শোনো ইকরি, আমার যেটা বেশি পছন্দ, আমি সেটাই এঁকেছি। তুমিও তোমার পছন্দের ছবি এঁকেছ। বন্ধু হলেও দুজনের পছন্দ আলাদা হতেই পারে।’ইকরি বলল, ‘ও তাই!’টুকটুকি বলল, ‘হ্যাঁ, সে জন্যই তো আমাদের দুজনের ছবি দুই রকমের সুন্দর হয়েছে। এটাই তো ছবি আঁকার মজা!’ইকরি এবার খুশি হলো। সে হাসতে হাসতে বলল, ‘টুকটুকি, তোমার পাখিটাকে বলো, আমার পাখির বাড়িতে যেন বেড়াতে আসে। তা হলে ওরাও বন্ধু হতে পারবে।’টুকটুকি তার আঁকা ছবিটাকে উড়িয়ে আনার ভঙ্গি করে বলল, ‘ইকরি,...আ-স-ছে...আসছে...আমার পাখিটা তোমার পাখির বন্ধু হতে আসছে...’ইকরি হেসে বলল, ‘এসো বন্ধুপাখি, ইকরির পাখির পাশে বসো... হি হি!’