ইশকুল ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশকুল ছুটি জানালাটা খোলাচেয়ার টেবিলগুলোপায়নি তো ছুটি ওরা বসে আছেগায়ে মেখে বালি-ধুলো।এই ইশকুল স্বপ্ন অতুলস্মৃতিরাই শুধু টানেনিয়ে যায় দূরে বাতাসের রেলেচুপে চুপে বলে কানেপেছনে ফেরায় স্মরণ করায়বলে কী পড়েছে মনে;আমি মেলি ডানা প্রজাপতি হয়েউড়ে আসি ক্ষণে ক্ষণে।আহা উড়ন্ত দুরন্ত মনব্যাগে ভরা বই বয়েএই ইশকুলে রোজ এসে যাইস্যারদের ডর-ভয়ে।আহারে আমার সেই দিনগুলিআজও খুব মনে পড়েক্যালেন্ডারের পাতা ঝরে হায়ঢেউ জাগে অন্তরে।দরজায় তালা খোলা এ জানালাদুটি শিক আছি ধরেভেতরে ঢোকার আকুলতা নিয়েমনকে উতলা করে।