ইস্পাতের সাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ মজা! পেটের ভেতর হাজার মানুষ তুলেইস্পাতের এক সাপ চলেছে কেমন হেলেদুলে!কোন সাপুড়ের ঝাঁপি থেকে বের হয়ে সে একাকখন থেকে এঁকেবেঁকে ছুটছে কালো রেখা!সাপের পেটে, হাহ্ হা দ্যাখো ছোট্ট খোকাখুকিবন-বনানীর হাতছানিতে দেয় জানালায় উঁকিকেউ চলেছে দাদার বাড়ি, কেউ বা নানার দেশেসাপ চলেছে লাফ না দিয়ে পাহাড় নদী ঘেঁষে।সাপটা খানিক জিরায় বুঝি ইস্টিশনে থেমেপেটের ভেতর ঢুকছে মানুষ যাচ্ছে বা কেউ নেমেসূর্য ডোবে, আকাশজুড়ে তারার মিটিমিটিসাপ চলেছে কোন খেয়ালে আর বাজিয়ে সিটি!সাপের পেটে হাট বসেছে চা চানাচুর মুড়িকেউ চুমুকে, কুড়মুড়িয়ে খাচ্ছে বুড়োবুড়িকেউ মজেছে ঘুমে বা কেউ গল্পে ওঠে মেতেসাপের পেটে বসেই পারো মাছের মুড়ো খেতে।ইস্পাতের এ সাপটি জেনো নয় বেয়াড়া মোটেতোমার আমার জন্য কেবল হন্যে হয়ে ছোটেবায়না ধরে গোস্বা করে যায় না বাঁধন ছিঁড়েমিষ্টি মায়ের মতো আসে ইস্টিশনে ফিরে।