ঈদ মোবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেমন কাটল ঈদ? নিশ্চয় সবাইকে নিয়ে বেশ আনন্দেই কাটিয়েছো দিন। আমারও কেটেছে বেশ-তবে তোমাদের মত ততটা নয় হয়তো। সবাইকে নিয়ে ঈদ করার যে আনন্দ, তা থেকে বোধ করি তোমাদের খুব কম জনই বঞ্চিত হয়েছ। কথা তো অনেক হলো-ঈদের পর ঈদের রেশ থেকে যাওয়ায় ঈদ নিয়েই মজার একটি জাদু আজ তোমাদের জন্যে।সামনের জাদুএক টুকরো সাদা কাগজকে এপিঠ-ওপিঠ সম্পূর্ণ সাদা দেখিয়ে জাদুকর যেই না সেটিকে একটি জ্বলন্ত মোমবাতির শিখার কাছে নিয়ে ধরলেন, দেখা গেল তাতে ভেসে উঠেছে একটি লিখা- ‘ঈদ মোবারক’।প্রয়োজনীয় সরঞ্জামএকটি লেবু, একটি ছুরি, লেবুর রস নেয়ার জন্য ছোট্ট একটি পাত্র, একটি তুলি, এক টুকরো কাগজ, একটি মোমবাতি ও এক বাক্স দেয়াশলাই।পেছনের জাদুপ্রথমেই পরিস্কার এক টুকরো সাদা কাগজ ও একটি তুলি হাতের কাছে রেখে আগে থেকেই জোগাড় করা লেবুটি ছুরি দিয়ে কেটে ছোট্ট একটি পাত্রে এর রস সংগ্রহ করে নাও। তুলির সাহায্যে সেই সাদা কাগজটিতে ‘ঈদ মোবারক’ কথাটি সুন্দরভাবে লিখে নাও। কাগজটি যখন শুকিয়ে যাবে, তখনই তুমি জাদুটি পুরোপুরি দেখানোর জন্য প্রস্তুত বলা যায়।প্রদর্শন পদ্ধতিএবার যখন জাদুটি দেখাবে, তখন ঈদ নিয়েই খণ্ড খণ্ড কিছু গল্প সাজিয়ে বলতে পার। তারপরেই অভিনয়ের কিছুটা মিশেল দিয়ে তুমি তোমাদের দর্শকদের কিছুটা বল এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে জ্বলন্ত মোমবাতিটির কাছে সেই সাদা কাগজটিকে এপিঠ-ওপিঠ খালি দেখিয়ে খানিকক্ষণ দুরে রাখ। দেখবে নিজ থেকেই সেই সাদা কাগজে কালো হরফে ভেসে উঠেছে তুমি লিখে রাখা সেই কথা কয়টিই-‘ঈদ মোবারক’।