উড়ছে ঘুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এঁকেছে জারিন তাসনিম। সে পঞ্চম শ্রেণির ছাত্রী
এঁকেছে জারিন তাসনিম। সে পঞ্চম শ্রেণির ছাত্রী

উড়ছে সাদা ঘুড়ি
সাদার পিছে নীল লেগেছে
হলো মিনিট কুড়ি।
ঘুরছে লাটাই জোরে
পত পত পত উড়ছে সাদা
পেছনে নীল ঘোরে।
এ যেন এক যুদ্ধ
যে করে হোক সাদাকে নীল
করবে অবরুদ্ধ।

সুতোর ধারে কাটবে সুতো
পেছন থেকে মারছে গুঁতো
উড়ছে দুজন সুকৌশলে
দিচ্ছে না কেউ ধরা

ছবির আঁকিয়ে রামিশা সাইয়ারা পড়ে ভিকারুননিসা নূন স্কুলে
ছবির আঁকিয়ে রামিশা সাইয়ারা পড়ে ভিকারুননিসা নূন স্কুলে

চলছে খেলা, কাটছে বেলা,
উত্তেজনা ভরা।
উড়ছে পাশে সবুজ, কালো
একটু দূরে আছে লাল ও
হরেক রঙের উড়ছে ঘুড়ি,
বাতাস কথা বলছে
শেষ বিকেলে আকাশজুড়ে
ঘুড়ির মেলা চলছে।