এই ফুল তোমাদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় গোল্লা ভাইয়া, বাইরে যাওয়া বারণ বলে এই সময়ে আমি পড়াশোনার পাশাপাশি বারান্দায় একটা ছোট বাগান করেছি। বাগানে বেলি, অর্কিড, মেহেদি, তুলসীসহ আরও অনেক গাছ বুনেছি। রোজ সকালে ঘুম থেকে উঠে গাছে পানি দিই। সূর্যের আলোয় যখন বাগানটা ঝলমল করে, তখন গাছগুলো দেখে আমার মন অনেক ভালো হয়ে যায়। জানো, আমার বাগানে অর্কিড ফুল ফুটেছে। ফুলটি বেগুনি রঙের।

আমি তোমাকে ও গোল্লা বন্ধুদের একটি ফুল উপহার দিলাম।

গোল্লা ভাইয়ার উত্তর: প্রিয় ফারিহা, কী বলে তোমাকে ধন্যবাদ দিই! এত সুন্দর উপহার পেয়ে খুব ভালো লাগছে। আশা করি বাকি গোল্লা বন্ধুরাও খুব খুশি হয়েছে। তোমার বাগান ফুলে ফুলে ভরে উঠুক।

প্রথম শ্রেণি, ওয়াইডব্লিউসিএ স্কুল, ঢাকা