এক আকাশে অনেক চাঁদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক আকাশে অনেক চাঁদে কখন দেখায় খেলা?দিনের আলো নিবু নিবু যখন ডুবে বেলা।একটা চাঁদে বনের মধ্যে ঝিলিক ঝিলিক হাসেপাহাড়চূড়ায় একটা দেখি মেঘের সাথে ভাসেএকটা চাঁদে হিমু মাতাল বালুর সাদা ঘাসেদেখতে পারি একটা আবার হাঁটছে আমার পাশে।মাথার উপর দুধের বাটি চাঁদের আলো ঝরেসেই আলোতে কবির অনেক বিষাদসিন্ধু মরে।দিঘির উপর অনেক চাঁদের আসন দেখি পাতাযাই যেখানে পাই সেখানে স্বপ্নভরা খাতা।একশ কোটি চাঁদের হাসি একশ কোটি লোকেযখন দেখে তখন হাসে কেউ থাকে না শোকে।দিঘির জলে মনের সুখে খেলছে যখন চাঁদেদুষ্টু বাতাস আসলে জোরে জোছনা তখন কাঁদে।