এক ঘড়া ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন চেয়েছে তাই মন চেয়েছে তাই তো আমিদুলিয়ে কোমর নাচ্ছিংকারণ ছাড়াই নাক উঁচিয়েদিচ্ছি খুশির হাচ্চিং; ভীষণ মজা পাচ্ছিং!যা দেখি তাই লাগছে রঙিনঢোল বাজছে ডিডাং ডিডিনকাঁপিয়ে আকাশ-বাতাস আমিইচ্ছে-খুশি গাচ্ছিং হাওয়ার সওয়ার হচ্ছি এবংহাওয়াই আমি খাচ্ছিং; ভীষণ মজা পাচ্ছিং!থাকব নাকোথাকব নাকো এ-দেশে আরশুনছ আমার ভাই গো,বলব কী আর দুখের কথাজীবনে সুখ নাই গো!যা চাই আমি পাই নাপেলেও খাওয়ার যোগ্য তা নয়তাই তো আমি খাই না।দুঃখ মেলা তাই তো নিয়েমেরুর দেশে ‘আই গো’,যাচ্ছে আমার সঙ্গে আরওআমারই দশ চাঁই গো। বার্লিনে বাড়ি তারবার্লিনে বাড়ি তার হেনরিশ ম্যান্ডেলভর শীতে পরে নাকো জুতো, মোজা, স্যান্ডেল।দিন-রাত পড়ে বই নেই কোনো হইচই ঘরে নেই বিদ্যুৎ জ্বলে শুধু ক্যান্ডেল।আছে ক্যাডিলাক কার নড়বড়ে দশা তারনেই তার ব্রেকট্রেক, নেই কোনো হ্যান্ডেল।এলে পরে রোববার বাড়ির সামনে তারবসায় গানের মেলা খাটিয়ে সে প্যান্ডেল। এতটুকু ভুল নেইএতটুকু ভুল নেই লোকটা তো রাশিয়ানরোববার এলে বলে, তাড়াতাড়ি বাঁশি আন। সুরে সুরে সবাইকে খুশি করি আয় রেক-দিন থাকব বল এই দুনিয়ায় রে!মরে যাব আজ বাদে কালকেই দেখে নিসপেট পুরে খেতে থাক তরমুজ, কিসমিস।কোর্মা-পোলাও পাকা, বিশ জোড়া খাসি আননা হলে হলাম কেন বল দেখি রাশিয়ান!বন থেকেবন থেকে লোকালয়ে এক বাঘ আইলএসেই সে পুকুরেরজলে নেমে নাইল।তারপর গাও মুছেলাল এক গামছায়আর কিছু নয় সে তোআমড়া ও জাম চায়।ওসব খাবার পরেমন খুলে গাইলতাই শুনে গ্রামবাসীখুব মজা পাইল!কমলেশ পান্ডেরথীদের আত্মীয় কমলেশ পান্ডেকী-যে হয় এলে পরে সানডে কি মানডেনানাবিধ রং গোলে বড় এক ভাণ্ডে।তারপর হাসে খালিসকলের মুখে মেখে দেয় সেই রং-কালি।ভয় পেয়ে সকলেই বলে, এ কী কাণ্ডপয়সায় ভরে দেব তোমার ওই ভাণ্ড।তাই শুনে পলকেই কমলেশ পান্ডেকালি আর রাখে নাকো তার সেই ভাণ্ডে।পরিণত হয় সেটা বড় এক ব্যাংকেপয়লা সারির হয় বিত্তের র‌্যাংকে। যাব নাকো চায়নিজেচারদিন ধরে ভালো কিছু আমি খাইনি যেআর কোথা নয় তাই সোজা যাই চায়নিজে।সঙ্গে আছেন কলিগ দুজন ছোট এক ভাই, বন্ধু সুজনটেবিলে বসেই মেনুটার দিকে চাই নিজেখাবার আসলে তার বণ্টনে যাই নিজে।হায়, শেষে দেখি যত্তো খাবারএক নিমিষেই করেছে সাবাড়আর কেউ নয় আমার আপন ভাই নিজেকান ধরে বলি, যাব নাকো আর চায়নিজে।